৯০ বছর বয়সেও গাজীপুরের কালিয়াকৈরের নাবিরবহর গ্রামে মালাই চা বিক্রি করছেন রহিম উদ্দিন, যাকে সবাই পঁচা মিয়া নামে চেনেন। তার ব্যতিক্রমী দোকানের বিশেষত্ব-এক কাপের বেশি চা তিনি কাউকে দেন না। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে তার পলিথিনে মোড়ানো ছোট ঝুপড়ির দোকানটি, যেখানে প্রতিদিন শত শত মানুষ ভিড় করে চা খেতে।মাটির চুলায় ৩ ঘণ্টা ধরে তৈরি হয় এই মালাই চা, যেখানে ব্যবহার করা হয় ৪০ কেজি খাঁটি গরুর দুধ, আর শুক্রবার লাগে ৮০ কেজি। পুরো কাপজুড়ে থাকে দুধ আর সামান্য লিকার ও চিনি।৭০ বছর ধরে চা বিক্রি করে আসা পঁচা মিয়া প্রথমে ঢাকার মহাখালীতে কাজ শিখেছেন ওস্তাদ মহসিন মুন্সির কাছ থেকে। তখন এক কাপ চায়ের দাম ছিল ১০ পয়সা, এখন ২০ টাকা। প্রতিদিন ৪-৫ হাজার টাকার চা বিক্রি করেন তিনি। দর্শনার্থীরা এককাপ চায়ের স্বাদে মুগ্ধ হলেও হতাশ হন দ্বিতীয় কাপ না পেয়ে। পঁচা মিয়ার কথায়, লক্ষ টাকা দিলেও এক কাপের বেশি চা দেব না, এটাই আমার ব্যবসার নিয়ম।চা প্রেমি সোহেল তানভীর জানান, রাজেন্দ্রপুর থেকে এসেছি উনার চায়ের খুব নাম ডাক শুনেছি, আমি চা প্রেমি মানুষ ভালো চায়ের খবর পেলেই চলে যাই। চা টা খুবই অসাধারণ তবে দ্বিতীয় কাপ খেতে চাইলে উনি দিতে অস্বীকৃতি জানান। আমি বহু ভাইরাল জায়গাতে গিয়েছি একের অধিক চাইলে পেয়েছি কিন্তুু তার ব্যবসার নিয়ম টা ব্যাতিক্রম।চা খেতে আসা আরেক জন জানান, গাজীপুর বাংলাবাজার থেকে এসেছি বন্ধুদের নিয়ে চা খেতে এটা ভাইরাল একটা চায়ের দোকান দুর থেকে শতশত মানুষ আসে আমরাও এসেছি চা খুব ভালো মজা পেয়ে দ্বিতীয় কাপ চাইলে আর হবে না বলে না করে দেন ওনি, শত অনুরোধ করেও দ্বিতীয় কাপ পেলাম না, এটা নাকি ওনার ব্যবসার নিয়ম এক কাপের বেশী দ্বিতীয় কাপ দেয়া হয় না।এখন হতাশা নিয়ে চলে যাচ্ছি।পচা মিয়া বলেন, আমার প্রথম চা বিক্রি শুরু ঢাকায় ৭০ বছর ধরে চা বিক্রি করছি, ১০ পয়সা থেকে শুরু করে এখন ৩০ টাকা কাপ বিক্রি করি। চায়ের স্বাদ ভালো বলে দৈনিক দুর থেকে শত শত লোক আসে। তিনি আরো বলেন, আমার ওস্তাদ বলেছেন এক কাপের বেশী দ্বিতীয় কাপ চা কখনো বিক্রি না করি। এক দিনে একজন কাস্টমার এক কাপের দ্বিতীয় কাপ না যেন পায়। তাই চা প্রেমি মানুষ এক কাপ শেষ করে দ্বিতীয় কাপ চা না পেয়ে হতাশ হয়ে ফিরে যায়। তবুও ওস্তাদের কথার অবাধ্য হইনা। নিয়ম মেনে ব্যবসা করে আসতেছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় প্রাইভেট কার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
আনোয়ারায় প্রাইভেট কার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ আহত হয়েছেন। আজ বুধবার (২১ মে) উপজেলার বরুমছড়া ইউনিয়নের Read more

যশোরের সড়কে ঝরল স্বামী -স্ত্রীর প্রাণ
যশোরের সড়কে ঝরল স্বামী -স্ত্রীর প্রাণ

যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বাকোশপোল বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর Read more

কর্ণফুলীতে ড্রেজারে আটকে ছিল যুবকের অর্ধগলিত লাশ
কর্ণফুলীতে ড্রেজারে আটকে ছিল যুবকের অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নতুন ব্রিজ এলাকায় বালুবাহী ড্রেজারের সঙ্গে আটকে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২০ মার্চ) বেলা Read more

সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করবো: রাকসু ভিপি মোস্তাকুর
সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করবো: রাকসু ভিপি মোস্তাকুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, আমাদের বিজয়ের পেছনে শিক্ষার্থীদের ভূমিকাই সব। যারা পরাজিত Read more

কালিয়াকৈরে সংসদ সদস্য মজিবুর রহমান সংবর্ধিত
কালিয়াকৈরে সংসদ সদস্য মজিবুর রহমান সংবর্ধিত

গাজীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পাশাপাশি ঈদ পুনর্মিলনীরও আয়োজন করা হয়। শুক্রবার (২৭ মার্চ) Read more

কাতারে ইসরায়েলের হামলা নিয়ে জাতিসংঘে তীব্র উত্তেজনা
কাতারে ইসরায়েলের হামলা নিয়ে জাতিসংঘে তীব্র উত্তেজনা

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ’ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন