জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো ভারতীয় পেসার মোহাম্মদ শামির। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে ভারত। ঘরের মাঠে এ সিরিজের দলে জায়গা হয়নি অভিজ্ঞ শামির। তার বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন ঘরোয়া দল বেঙ্গলের প্রধান কোচ লক্ষ্মী রতন শুক্লা।শনিবার  নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় গণমাধ্যমে শামির ফেরার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত নির্বাচকদের ভাবনায় জায়গা হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬২ উইকেট নেওয়া এই পেসারের।২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ভারতের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শামি। ওই টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে নেন পাঁচ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালেও ছিল তিন উইকেটের অবদান। তবে ফাইনালে তুলনামূলক ব্যয়বহুল বোলিংয়ের পর থেকেই জাতীয় দলের বাইরে তিনি।জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই পেসার। গত মৌসুমের রাঞ্জি ট্রফিতে বেঙ্গলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন শামি। টি-টোয়েন্টি আসর সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও দলের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন তিনি।চলতি বিজয় হাজারে ট্রফিতেও ছন্দে আছেন শামি। এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের প্রতিটিতেই উইকেট পেয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ফরম্যাটের এই টুর্নামেন্টে বেঙ্গলের হয়ে সবচেয়ে বেশি উইকেটও তাঁর ঝুলিতে।এত কিছুর পরও জাতীয় দলে না ফেরানোয় হতাশ বেঙ্গল কোচ লক্ষ্মী রতন শুক্লা। তাঁর মতে, শামির প্রতি নির্বাচকদের আচরণ ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা খেলোয়াড়দের জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে।রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্লা বলেন, ‘নির্বাচক কমিটি শামির প্রতি অবিচার করেছে। সাম্প্রতিক সময়ে শামির চেয়ে এতটা নিবেদন দিয়ে কোনো আন্তর্জাতিক ক্রিকেটার (ভারত জাতীয় দলের) ঘরোয়া ক্রিকেট খেলেনি। ঘরোয়া পর্যায়ে এতটা কঠিন পরিশ্রম করার পরও, শামির সঙ্গে নির্বাচক কমিটি যা করল, তা খুবই হতাশাজনক।’নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১২ জানুয়ারি। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ও ১৮ জানুয়ারি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুলনায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন আটক
খুলনায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন আটক

খুলনা জেলার ফুলতলায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— ফুলতলার দামোদর কলোনি পাড়ার বাসিন্দা মো. সেলিম Read more

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে উত্তপ্ত বিতর্ক
শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে উত্তপ্ত বিতর্ক

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা আট দফা দাবিতে সোমবার (২১ এপ্রিল) রাজধানীর খামারবাড়ি এলাকায় এক কর্মসূচি পালন করেছেন। যার মধ্যে Read more

আনোয়ারায় শিক্ষাঙ্গনে অনভিপ্রেত টিকটক ভিডিও, উদ্বিগ্ন স্থানীয়রা
আনোয়ারায় শিক্ষাঙ্গনে অনভিপ্রেত টিকটক ভিডিও, উদ্বিগ্ন স্থানীয়রা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ মাঠে অশোভন টিকটক ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে Read more

আদালতের অনুমতির পর ভারতে প্রথম ‘নিষ্কৃতি মৃত্যু’ কার্যকর
আদালতের অনুমতির পর ভারতে প্রথম ‘নিষ্কৃতি মৃত্যু’ কার্যকর

ভারতের প্রথম ব্যক্তি হিসেবে সুপ্রিম কোর্ট থেকে ‘নিষ্কৃতি মৃত্যুর’ অনুমতি পাওয়া হরিশ রানা মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) নয়াদিল্লিতে Read more

ভারতের কঠোর পদক্ষেপে ‘পাকিস্তানও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত’
ভারতের কঠোর পদক্ষেপে ‘পাকিস্তানও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত’

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ঘোষণা করেছে ভারত। দেশটি এই Read more

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে কৃষ্ণাঙ্গ যুবকের অতর্কিত হামলায় নিলুফার ইয়াসমিন পারভীন নামের এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেভাজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন