ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নজরুল বিশ্ববিদ্যালয় সড়কের কেরানী বাড়ি মোড় এলাকায় ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়া মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে এলাকাবাসী। ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে (১৭ জুন) মঙ্গলবার সকাল ১১টায় এলাকাবাসীর উদ্যোগে নজরুল বিশ্ববিদ্যালয় সড়কের কেরানী বাড়ি মোড়ে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে বিক্ষোভ মিছিল করে মাদক ব্যবসায়ীর বাড়ি ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। এ সময় কাউকে না পেয়ে মাদক কারবারীদের বাড়িঘর ভাঙচুরের চেষ্টা করে উত্তেজিত জনতা। পরে স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এ সময় বিক্ষোভকারীরা অভিযোগের পরও মাদক কারবারী মিনা খাতুন ও তার ভাই মুক্তা মিয়া সহ আরও জনাদশেক মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, যাদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ করা হয়েছে, পুলিশ তাদেরকে না ধরে উল্টো অভিযোগকারীকে শাসিয়েছেন।গত ১৫ দিন আগে স্থানীয় ইউএনও ও থানায় লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি এলাকাবাসী। এতে স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষোভে পুলিশ উপস্থিত থাকা অবস্থায় ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন।মানববন্ধনে বক্তারা বলেন, ‘সমাজে ছড়িয়ে গেছে মাদক, আসক্ত হয়ে পড়েছে যুব সমাজ। মাদক বেচা-কেনা বন্ধ করতে হবে।’ তারা অভিযোগ করেন, কেরানী বাড়ি মোড় এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কেনাবেচা ও সেবন চলছে। এতে করে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে, বাড়ছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ। অথচ প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, কিছু দালাল চক্রের ছত্রছায়ায় এই মাদক ব্যবসা বিস্তার লাভ করেছে। তারা প্রশ্ন তোলেন, মাদক ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসনের পদক্ষেপ কোথায়?মানববন্ধনে বক্তারা অবিলম্বে কেরানী বাড়ি মোড়সহ আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এ ব্যাপারে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয়নগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রবিউল (২৫) নামে একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত হলেন- Read more

সরকারি কর্মকর্তাদের ঘুষ-দুর্নীতি পরিহারের আহ্বান ধর্ম উপদেষ্টার
সরকারি কর্মকর্তাদের ঘুষ-দুর্নীতি পরিহারের আহ্বান ধর্ম উপদেষ্টার

সরকারি কর্মকর্তাদের ঘুষ ও দুর্নীতির মতো ঘৃণ্য কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ Read more

১১ জানুয়ারি: নামাজের সময়সূচি
১১ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৭ পৌষ ১৪৩২ বাংলা, ২১ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

রাখাইন রাজ্যে গোলাগুলি, বিকট শব্দে আতঙ্কিত সীমান্তবাসী
রাখাইন রাজ্যে গোলাগুলি, বিকট শব্দে আতঙ্কিত সীমান্তবাসী

কক্সবাজার টেকনাফের নাফনদীর ওপারের মিয়ানমারে রাখাইন রাজ্যে দু'পক্ষের গোলাগুলির ভেসে আসা বিকট শব্দে এপার সীমান্তের বাড়িঘর গুলো কাঁপছে। দু'পক্ষের নিক্ষেপ Read more

সংসদ নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ করার সুযোগ নেই: উপদেষ্টা রিজওয়ানা
সংসদ নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ করার সুযোগ নেই: উপদেষ্টা রিজওয়ানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার আইনি কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন