গাজীপুরের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা পুরাতন যাত্রী ছাউনির সামনে থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর উত্তর বিভাগের গোয়েন্দা (ডিবি) পুলিশ।শুক্রবার (০১ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তার পুরাতন যাত্রী ছাউনির সামনে দুই মাদক কারবারি মাদকসহ অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর উত্তর বিভাগের গোয়েন্দা (ডিবি) পুলিশের পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গী ও ফোর্সসহ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।এসময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজাসহ একটি সাদা রঙের মাইক্রোবাস জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- হবিগঞ্জ জেলার সদর থানার আসেরা গ্রামের শিশু মিয়ার ছেলে রিপন মিয়া ও একই এলাকার আশরব উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন।এ বিষয়ে গাজীপুর মহানগর উত্তর বিভাগের গোয়েন্দা (ডিবি) পুলিশের পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইকবালকে বাদ দিয়ে হুদাকে মনোনয়ন, প্রতিবাদে বিক্ষোভ
ইকবালকে বাদ দিয়ে হুদাকে মনোনয়ন, প্রতিবাদে বিক্ষোভ

কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে বিএনপি থেকে পূর্ব ঘোষিত প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালকে পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান Read more

জীবিত স্বামীকে ‘মৃত’ বানিয়ে বীমার ২৫ লাখ টাকা তুলে নিলেন স্ত্রী!
জীবিত স্বামীকে ‘মৃত’ বানিয়ে বীমার ২৫ লাখ টাকা তুলে নিলেন স্ত্রী!

স্বামীর মৃত্যু হয়েছে, এই বলে ভুয়া মৃত্যু সনদ দেখিয়ে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন স্ত্রী। পরে ঘটনাটি জানাজানি হলে ওই Read more

বেরোবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বেরোবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জান্নাতুল ফেরদৌসি টুম্পা নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১০টায় Read more

কুমিল্লার তিন মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি
কুমিল্লার তিন মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালের পেট্রোল বোমা হামলা ও কাভার্ডভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা Read more

সুনামগঞ্জের নৌকা থেকে চামটি নদীর পানিতে পড়ে শিশু নিখোঁজ
সুনামগঞ্জের নৌকা থেকে চামটি নদীর পানিতে পড়ে শিশু নিখোঁজ

নৌকা থেকে পানিতে পড়ে সুনামগঞ্জের দিরাইয়ে দেড় বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে Read more

নান্দাইলে যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার
নান্দাইলে যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু নাঈম ভূঁইয়া ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার রসুলপুর এলাকায় সাবেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন