পরীক্ষার হলে কক্ষ পরিদর্শকের কাছে স্মার্ট ফোন পাওয়ায় মাওলানা মোঃ রাসেদুল ইসলাম নামের এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) আমতলী সরকারি কলেজে মাদ্রাসা কেন্দ্রে আলিম শ্রেণির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।জানা গেছে, ওইদিন বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা রাসেদুল ইসলাম কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনরত অবস্থায় তিনি স্মার্ট ফোনসহ কক্ষে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করেন।মাদ্রাসা কেন্দ্রের সচিব মাওলানা আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষার সময় একজন কক্ষ পরিদর্শকের কাছে মোবাইল পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং বহিষ্কৃত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ পাঠানো হবে।এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং বহিষ্কৃত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ পাঠানো হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাতৃগর্ভ ‘রিজার্ভ’ করে জন্মের পর শিশু বিক্রি, পুলিশের জালে ইন্দোনেশিয়ার পাচার চক্র
মাতৃগর্ভ ‘রিজার্ভ’ করে জন্মের পর শিশু বিক্রি, পুলিশের জালে ইন্দোনেশিয়ার পাচার চক্র

শিশু পাচারের আন্তর্জাতিক এক চক্রকে প্রকাশ্যে এনেছে ইন্দোনেশিয়ার পুলিশ। ২০২৩ সাল থেকে সক্রিয় এই চক্র এ পর্যন্ত অন্তত ২৫টি শিশুকে Read more

যুক্তরাজ্যে আবারও জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম
যুক্তরাজ্যে আবারও জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

যুক্তরাজ্যে টানা দ্বিতীয়বারের মতো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘মুহাম্মদ’ নাম। দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস জানায়, ২০২৪ সালে সবমিলিয়ে ৫ হাজার ৭১২ Read more

দালাল সিন্ডিকেটের কবলে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স
দালাল সিন্ডিকেটের কবলে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স

রাজশাহীর পুঠিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্মে অতিষ্ট রোগী এবং তাদের স্বজনরা। জানা গেছে, আগে তুলনামূলকভাবে এ চক্র কম থাকলেও Read more

সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে গ্রাহকের ২৫ লাখ টাকা লুট, তদন্তে বাংলাদেশ ব্যাংক
সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে গ্রাহকের ২৫ লাখ টাকা লুট, তদন্তে বাংলাদেশ ব্যাংক

সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে অন্য গ্রাহকের নামে থাকা সঞ্চয়পত্র ভেঙে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি টের পেয়ে Read more

ভারত ও যুক্তরাজ্যের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই
ভারত ও যুক্তরাজ্যের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই

ভারত-যুক্তরাজ্যের মধ্যে আনুষ্ঠানিকভাবে মুক্ত বাণিজ্য চুক্তি সই হয়েছে। এ সময় লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার Read more

যেভাবে মিলবে আমিরাতের গোল্ডেন ভিসা
যেভাবে মিলবে আমিরাতের গোল্ডেন ভিসা

যারা সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ সুবিধা নিয়ে দীর্ঘ সময় থাকতে চান তাদের জন্য রয়েছে দেশটির গোল্ডেন ভিসা। এটি বিভিন্ন পেশাজীবী, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন