ভারত-যুক্তরাজ্যের মধ্যে আনুষ্ঠানিকভাবে মুক্ত বাণিজ্য চুক্তি সই হয়েছে। এ সময় লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠক করেন। চুক্তিতে সই করেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস।তিন বছর ধরে আলোচনার পর সম্পন্ন হওয়া এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।চুক্তির ফলে ভারতের জন্য তৈরি হবে নতুন প্রবৃদ্ধির সুযোগ, দক্ষতা উন্নয়ন, এবং বিভিন্ন খাতে কর্মসংস্থানের পথ। তথ্যপ্রযুক্তি, আর্থিক সেবা, পেশাদার পরিষেবা, ব্যবস্থাপনা পরামর্শ, স্থাপত্য এবং প্রকৌশল খাতে চাকরির সুযোগ তৈরি হবে।এছাড়া ভারতীয় উদ্যোক্তা এবং গ্র্যাজুয়েটরা যুক্তরাজ্যে উন্নত ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন।কিয়ার স্টারমার বলেন, ভারতের সঙ্গে এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তি যুক্তরাজ্যের জন্য একটি বড় বিজয়। এটি দেশজুড়ে হাজার হাজার চাকরি সৃষ্টি করবে, ব্যবসার জন্য নতুন সুযোগ খুলে দেবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। এটা আমাদের ‘প্ল্যান ফর চেঞ্জ’-এর একটি বড় ধাপ।চুক্তির অংশ হিসেবে ২৬টি ব্রিটিশ কোম্পানি ভারতে নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে।এই চুক্তি দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করবে এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞদের মত। সূত্র: এনডিটিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাস্তায় ভাসছে শৌচাগারের ময়লা, বেড়েছে স্বাস্থ্যঝুঁকি
রাস্তায় ভাসছে শৌচাগারের ময়লা, বেড়েছে স্বাস্থ্যঝুঁকি

রাস্তার পাশে ড্রেনের ময়লা তুলে ফেলে রাখা হয়। অতঃপর সামান্য বৃষ্টিতেই সেই ময়লা আবারও ড্রেনে চলে যায় এবং পুরো সড়কজুড়ে Read more

সরিষাবাড়ীতে ব্রীজ নির্মাণের ৬ মাসের মাথায় দুইপাশের সংযোগ সড়কে ধস
সরিষাবাড়ীতে ব্রীজ নির্মাণের ৬ মাসের মাথায় দুইপাশের সংযোগ সড়কে ধস

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী ঘোড়ামারা বাজার সংলগ্ন একটি গার্ডার ব্রীজ নির্মাণের ৬ মাসের মাথায় ধসে পড়েছে দুইপাশের Read more

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিক সম্মেলন
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিক সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে নড়াইলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার Read more

টাংগুয়ার হাওরে ঘুরতে এসে সড়কে প্রাণ গেলো মা-মেয়ের
টাংগুয়ার হাওরে ঘুরতে এসে সড়কে প্রাণ গেলো মা-মেয়ের

আনন্দ করতে টাংগুয়ার হাওরে বেড়াতে এসে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জের পাগলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন।নিহতরা হলেন চাঁদপুর Read more

ফুলবাড়ীতে বিএনপির উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিএনপির উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মদিলা হাট Read more

উল্লাপাড়ায় অবৈধ খিরা ও আলুর হাট, রাজস্ব হারাচ্ছে সরকার
উল্লাপাড়ায় অবৈধ খিরা ও আলুর হাট, রাজস্ব হারাচ্ছে সরকার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধভাবে খিরা ও আলুর হাট বসিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা ভাগ-বাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে ক্ষতির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন