বিটরুট নামের গাঢ় গোলাপি বা লালচে রঙের সবজিটি এখনও আমাদের দেশে খুব একটা পরিচিত নয়। বাজারে দেখলেও কিনতে চান না অনেকেই। শীতকালে এ সবজির উৎপাদন বেশি হলেও বর্তমানে সবসময়ই এ সবজির দেখা যায়। বিভিন্ন পুষ্টিগুণ ও ঔষধিগুণ সম্পন্ন এ সবজিটিকে সুপারফুডও বলা হয়ে থাকে।বিটরুটে রয়েছে ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর। আয়রন, জিংক, আয়োডিন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ফোলেট, ভিটামিন এ, ভিটামিন বি৬, ভিটামিন সি ইত্যাদি উপাদান আছে এতে। এতে আরও রয়েছে প্রচুর ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট। বিটরুট শুধু শরীরকে সুস্থ রাখতে নয়, এই বিট দিয়ে আপনি সুস্বাদু কিছু রেসিপি রান্নাও করতে পারবেন। কাঁচা খাওয়া হলে বেশি উপকার পাওয়া যায়। বিটরুটের জুস, স্মুদি এবং সালাদ বানিয়ে খেতে পারেন। এ ছাড়া বিভিন্ন সবজির সঙ্গে যোগ করে রান্না করে খেতে পারেন।কমায় হাই ব্লাড প্রেশার: রক্তচাপের সমস্যা থাকলে তা কমাতে দারুণভাবে সাহায্য করে বিটের রস। আর রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে আপনার হৃদযন্ত্রও স্বাভাবিক থাকবে। ফলে প্রতিদিন বিটের জুস বা খাবারে নিয়মিত এর ব্যবহার আপনার রক্তচাপের সমস্যা কিছুটা হলেও কমাতে পারে।বাড়ায় এনার্জি এবং স্ট্যামিনা: বিটরুট শরীরে অক্সিজেনের প্রবাহ উন্নত করে। এটি এনার্জি এবং স্ট্যামিনা যোগান দেয় শরীরে।খেয়াল রাখে লিভারের: বিটরুট লিভারের হজম ক্ষমতা বৃদ্ধি করে। এই সবজি বদহজমের সমস্যা কমায়। শরীরের সমস্ত বিষাক্ত পদার্থ বের করতে এবং বিপাকীয় কার্যকরিতা সুষ্ঠভাবে চালাতে সাহায্য করে এই বিট।ওজন কমাতেও সাহায্য করে: যাঁরা কড়া ডায়েটে আছেন, তাঁদের জন্য বিটের রস খুবই উপযোগী। এই বিট ওজন কমাতে সাহায্য করে, ফলে প্রতিদিন ডায়েট চার্টে বিটের রস রাখুন। বিটের রসে রয়েছে স্বল্প পরিমাণে ক্যালোরি তবে ভরপুর নিউট্রিয়েন্টস।ত্বকের উজ্জলতা বাড়ায়: বিটের রস শরীরে অক্সিজেনের প্রবাহ উন্নত করে এবং বডি ডিটক্সিফিকেশনেও সাহায্য করে। ফলে আপনার শরীর যত পরিশ্রুত থাকবে এবং শরীরে শুদ্ধ অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে, ত্বকের স্বাস্থ্য তত উন্নত হবে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশায় পৃথক তিন দুর্ঘটনা, আহত ২০
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশায় পৃথক তিন দুর্ঘটনা, আহত ২০

ঘন কুয়াশার কবলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে পৃথক তিনটি দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২০ জন।বৃহস্পতিবার রাত থেকে Read more

আজ খোলা হচ্ছে পাগলা মসজিদের সিন্দুক
আজ খোলা হচ্ছে পাগলা মসজিদের সিন্দুক

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার সিন্দুক আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে খোলা হচ্ছে।এর আগে, গত ৩০ আগস্ট সিন্দুক খোলা Read more

বাউফলে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
বাউফলে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক লিটন খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস Read more

পঞ্চমবারের মতো আটকে গেল বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে
পঞ্চমবারের মতো আটকে গেল বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে

টানা পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বাজেট বিল আটকে গেছে। এতে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারের অচলাবস্থা Read more

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নারীসহ দু’জনের
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নারীসহ দু’জনের

পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকায় প্রতিবেশির বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ দু'জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার Read more

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র আগামীকাল
১০০ টাকার প্রাইজবন্ডের ড্র আগামীকাল

আগামীকাল বুধবার (২০ এপ্রিল) ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হবে। এটি প্রাইজবন্ডের ১১৯তম ড্র। সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন