গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। কাউন্সিলসহ নানা ইস্যুতে দলীয় কোন্দলের মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন। সেই শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব নিয়োগ দিয়েছেন। এ আদেশ এরই মধ্যে কার্যকর করা হয়েছে।উল্লেখ্য, শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে দলটির মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন মো. মুজিবুল হক চুন্নু।  তাছাড়া শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। ২০১৭ সালের ১৯ ডিসেম্বর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ মৃত্যুবরণ করলে শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে ২২ মার্চ ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের  ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে পুনরায় এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আংশিক মেঘলা ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই
আংশিক মেঘলা ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে আকাশে আংশিক মেঘের উপস্থিতি রয়েছে। তবে সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে। একইসঙ্গে বৃষ্টিরও কোনো Read more

ট্রাম্পকে নোবেল না দেওয়ায় এ পুরস্কারের সম্মান ও কর্তৃত্ব কমে গেছে: পুতিন
ট্রাম্পকে নোবেল না দেওয়ায় এ পুরস্কারের সম্মান ও কর্তৃত্ব কমে গেছে: পুতিন

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জটিল আন্তর্জাতিক সংকট সমাধানে ‘অতি আপ্রাণ প্রচেষ্টা’ করছেন।শুক্রবার পুতিন দূশানবে অনুষ্ঠিত Read more

তদন্তে সাক্ষী হওয়ায় কর্মচারীকে বদলি চেষ্টার অভিযোগ
তদন্তে সাক্ষী হওয়ায় কর্মচারীকে বদলি চেষ্টার অভিযোগ

অপকর্মের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় কর্মচারীকে বদলি চেষ্টার অভিযোগ উঠেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা ও এস্টেট Read more

মঞ্চে পড়ে গেলেন শাকিরা
মঞ্চে পড়ে গেলেন শাকিরা

বিশ্বসংগীতের মঞ্চে ফের চমকে দিলেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। তবে এবার শুধু কণ্ঠ কিংবা পারফরম্যান্স দিয়ে নয়, আলোচনায় তিনি উঠে এসেছেন Read more

ঢাকার পল্লবীতে কমিউনিটি সেন্টারে আগুন
ঢাকার পল্লবীতে কমিউনিটি সেন্টারে আগুন

রাজধানীর পল্লবী এলাকার বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভবনটির ৬ তলায় আগুনের সুত্রপাত Read more

ড. ইউনূস-ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির
ড. ইউনূস-ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

নতুন করে বাংলাদেশসহ ৯০টির বেশি দেশের জন্য শুল্কহার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক ৩৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন