ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শুরু হয়েছে ব্রিকস জোটের নতুন শীর্ষ সম্মেলন। জোটের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা ইতোমধ্যে শহরটিতে জড়ো হচ্ছেন। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারের সম্মেলনে অনুপস্থিত রয়েছেন।রোববার (০৬ জুলাই) শুরু হওয়া এই সম্মেলনে জোটটি নিজেকে পশ্চিমা আধিপত্যের বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি ও পশ্চিমা অর্থনৈতিক চাপই মূল প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।ব্রিকস নামটি এসেছে প্রাথমিক ৫ সদস্য—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—এই দেশগুলোর নামের প্রথম অক্ষর থেকে।২০০৯ সালের প্রথম সম্মেলনের পর জোটটি সম্প্রসারণের পথে এগিয়ে গেছে। বর্তমানে এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ, নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে মিশর, ইথিওপিয়া, ইরান, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া জোটের রয়েছে ১০টি কৌশলগত অংশীদার, যাদের মধ্যে রয়েছে বেলারুশ, কিউবা ও ভিয়েতনামের মতো দেশ।তবে এবারই প্রথম শি জিনপিং কোনো ব্রিকস শীর্ষ সম্মেলনে অনুপস্থিত থাকছেন। তার পরিবর্তে চীনের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী লি চিয়াং।এদিকে পুতিনের অনুপস্থিতির কারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা। ২০২২ সালে ইউক্রেনে হামলার প্রেক্ষিতে এই পরোয়ানা জারি হওয়ায় আইসিসির সদস্য ব্রাজিলে গেলে তাকে গ্রেপ্তারের দাবিতে পড়তে হতে পারে—এ জটিলতা এড়াতেই রুশ প্রেসিডেন্ট এ সম্মেলনে আসছেন না বলে মনে করা হচ্ছে।বিশ্লেষকরা বলছেন, এই দুই নেতার অনুপস্থিতি জোটের সংহতি, ঐক্য ও বৈশ্বিক প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত Read more

যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা
যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

যশোরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের Read more

১৮৫ বছরের সংরক্ষিত বন মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে প্রদান
১৮৫ বছরের সংরক্ষিত বন মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে প্রদান

প্রায় ১৮৫ বছরের সংরক্ষিত একটি বন মহিষের শিংসহ মাথার করোটি নওগাঁর পাহাড়পুর (সোমপুর) বৌদ্ধ বিহার যাদুঘরে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ Read more

সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা
সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।সম্প্রতি Read more

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন: জাতিসংঘ
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন: জাতিসংঘ

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার ঘটনায় আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন Read more

চুয়াডাঙ্গায় নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন
চুয়াডাঙ্গায় নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নার্সিং প্রশাসন, নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরেকে ভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন