ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে এক বাবা ও তাঁর শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের কৃষক মোস্তফা (৪৫) ও তাঁর পুত্র তায়্যিব (৯)।স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মোস্তফা তাঁর শিশুপুত্র আবদুল্লাহকে নিয়ে বাড়ির পাশে নিজেদের জমিতে আমন ধানের বীজতলা প্রস্তুতের কাজ করছিলেন। কাজ শেষে আনুমানিক বিকেল ৪টার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।আশেপাশের লোকজন বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।একই পরিবারের পিতা-পুত্রের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো আবদুল্লাহপুর গ্রাম এবং আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠেছে। এমন ঘটনায় প্রতিবেশীরাও বাকরুদ্ধ হয়ে পড়েছেন।নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমিও যাচ্ছি।’নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে চোর সন্দেহে গণপিটুনি, একজনের চোখ উপড়ে ফেলার চেষ্টা
মাদারীপুরে চোর সন্দেহে গণপিটুনি, একজনের চোখ উপড়ে ফেলার চেষ্টা

মাদারীপুরে চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় একজনের দু’চোখ তুলে ফেলার চেষ্টা করা Read more

বরিশালে আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত
বরিশালে আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত

গ্রেপ্তারী পরোয়ানা তামিল করতে গিয়ে আসামিদের হামলায় বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার দুই সদস্য আহত হয়েছেন। এ সময় তাদের চাঁদাবাজ Read more

ফটিকছড়ির লোকালয়ে অজগর, অবশেষে বনে অবমুক্ত
ফটিকছড়ির লোকালয়ে অজগর, অবশেষে বনে অবমুক্ত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লোকালয় থেকে বিশাল এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৯ জুলাই) দুপুরে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের আমানবাজার Read more

কনস্টেবলকে স্যার ডেকে ধরা পড়লেন ভুয়া নারী এসআই
কনস্টেবলকে স্যার ডেকে ধরা পড়লেন ভুয়া নারী এসআই

গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় বোরকার নিচে পুলিশের পোশাক পরে ছদ্মবেশে থানায় প্রবেশের সময় এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে আইনশৃঙ্খলা Read more

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা

বাঘাইছড়ির পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ জনকে নগদ অর্থ, ঢেউ টিন ও চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার Read more

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে টানা ছুটি
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে টানা ছুটি

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন তিন দিনের ছুটি। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকছে প্রায় দুই সপ্তাহ।সরকারি ছুটির তালিকা অনুযায়ী, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন