প্রায় ১৮৫ বছরের সংরক্ষিত একটি বন মহিষের শিংসহ মাথার করোটি নওগাঁর পাহাড়পুর (সোমপুর) বৌদ্ধ বিহার যাদুঘরে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ এপ্রিল) দুপুরে নওগাঁ শহরের কালিতলা মহল্লার অধ্যাপক (অবঃ) মো. ফজলুল হক নওগাঁর পাহাড়পুর যাদুঘরের কাস্টোডিয়ান ফজলুল করিমের নিকট এটি হস্তান্তর করেন। অধ্যাপক (অবঃ) ফজলুল হক জানান, নওগাঁর দুবলহাটীর রাজা রায় বাহাদুর হরনাথ রায় চৌধুরী সিলেটে জমিদারী ক্রয় করার পর তিনি তাঁর বিস্তৃত জমিদারী পরিদর্শন করার জন্য সিলেট যান। সেখানে তিনি অন্যান্য প্রাণীর সাথে একটি বন মহিষ শিকার করেন। সিলেটে কিছুদিন থাকার পর তিনি দুবলহাটী রাজ প্রাসাদে ফিরে আসার সময় শিকার করা বিভিন্ন প্রাণীর মাথার করোটি সাথে নিয়ে আসেন। সাথে নিয়ে আসেন এই বন মহিষটির মাথার করোটিও। পরবর্তীতে ১৮৯১ সালে তিনি প্রয়াত হলে তাঁর স্থলে তাঁর পুত্র রাজা কৃঙ্করীনাথ রায় চৌধুরী জমিদারী প্রাপ্ত হন। দুবলহাটীর শিকারপুরের শৈলকোপা গ্রামের জোতদার সাকিম উদ্দীন শেখের সাথে রাজা কৃঙ্করীনাথ রায় চৌধুরীর ঘনিষ্ঠতা ছিল। সেই ঘনিষ্ঠতার সুবাদে রাজা কৃঙ্করীনাথ রায় চৌধুরী ১৯৩৫ সালের দিকে এই বন মহিষটির মাথার করোটি তাঁর ঘনিষ্ঠতম বাল্যবন্ধু সাকিম উদ্দীন শেখকে উপহার স্বরূপ দিয়েছিলেন। সাকিম উদ্দীন শেখের মৃত্যুর পর তাঁর পুত্র আব্দুল গনি শেখ মহিষের মাথাটি সংরক্ষণ করছিলেন। আব্দুল গনি শেখের মৃত্যুর পর তাঁর পুত্র অধ্যাপক মো. ফজলুল হক মাথাটি তাঁর সংগ্রহে রেখেছিলেন। আজ বৃহস্পতিবার তিনি নওগাঁ ঐতিহাসিক পাহাড়পুর যাদুঘরে সংরক্ষণের জন্য কাস্টোডিয়ান মোহাম্মদ ফজলুল করিম আরজুর নিকট করোটিটি হস্তান্তর করেন। পাহাড়পুর বৌদ্ধ বিহার যাদুঘরের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু বলেন, ‘এই মহিষের করোটিটি আমাদের জন্য একটি প্রাপ্তি হল। এটি যাদুঘরের সংরক্ষণ করা হবে। দর্শনার্থীরা এটি দেখে অতীত ইতিহাস জানবে।’ এছাড়া তিনি নওগাঁর মানুষের উদ্দেশ্যে বলেন, ‘যদি এ ধরনের কোন বস্তু, পুরাকীর্তি নিদর্শন আপনাদের নিকট থেকে থাকে তাহলে আমাদের নিকট তথা পাহাড়পুর যাদুঘরে হস্তান্তর করার আহবান জানাচ্ছি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল
সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাগামী সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে অপহরণ করা ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলি Read more

পুঠিয়ায় বাইকের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ ভ্যানচালক
পুঠিয়ায় বাইকের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ ভ্যানচালক

রাজশাহী পুঠিয়া বেপরোয়া গতির বাইকের ধাক্কায় বৃদ্ধ ভ্যানচালক আব্দুল খালেক নিহত হয়েছেন। এ সময় আহত হয়ে মোটরসাইকেল চালক সোহেল (২৫) রামেক হাসপাতালে Read more

ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ
ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে Read more

শীর্ষ সামরিক কর্মকর্তা শাদমানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান
শীর্ষ সামরিক কর্মকর্তা শাদমানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

ইরান আনুষ্ঠানিকভাবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি’র খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী শাদমানির মৃত্যুর কথা স্বীকার করেছে। Read more

নেত্রকোনার বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু
নেত্রকোনার বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিদ্যুতের বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাজেদা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন