জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।বুধবার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, স্থগিত হওয়া এই পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।তবে, গত জুনে প্রকাশিত পূর্বের সময়সূচি অনুযায়ী অন্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। শিক্ষার্থীদের এ বিষয়ে অবগত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।এর আগে সহিংস পরিস্থিতির কারণে গোপালগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সারা দেশের বাকি কেন্দ্রগুলোতে রুটিন অনুযায়ী যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া বিষয়টি হলো- ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র।বুধবার রাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় আমরা ১৭ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করেছি। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।’অন্যদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এতে বলা হয়, গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এনে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন ১৭ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন অন্যান্য জেলাসহ দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। আর গোপালগঞ্জ জেলার স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।এদিকে সহিংসতা নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে জারি করা হয়েছে ২২ ঘণ্টার কারফিউ। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো।বার্তায় বলা হয়, আজ রাত ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে।এর আগে গত ১০ জুলাই বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল।প্রসঙ্গত, গত ২৬ জুন সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। বোর্ডের রুটিন অনুযায়ী, এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-রাশিয়ার বন্ধুত্বকে সম্মান করে পাকিস্তান: শেহবাজ
ভারত-রাশিয়ার বন্ধুত্বকে সম্মান করে পাকিস্তান: শেহবাজ

ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সম্মান করে পাকিস্তান; তবে একই সঙ্গে ইসলামাবাদ মনে করে যে পাকিস্তানের সঙ্গেও রাশিয়ার একটি ‘ঘনিষ্ঠ Read more

ভিসার বিশেষ অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ না করার আহ্বান জার্মান দূতাবাসের
ভিসার বিশেষ অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ না করার আহ্বান জার্মান দূতাবাসের

ঢাকার জার্মান দূতাবাস ভিসার জন্য বিশেষ অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, এ ধরনের অনুরোধ Read more

ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যাচেষ্টা: আসামি গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ মিছিল
ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যাচেষ্টা: আসামি গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ মিছিল

ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা বাজারে বিএনপির দুই নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার আসামিরা এখনও গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ মিছিল ও জনসভা Read more

সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার আর নেই
সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার আর নেই

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার (৯৫) Read more

সিরাজগঞ্জে ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা
সিরাজগঞ্জে ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থিতা ঘোষণা করেছে জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। Read more

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হতে পারে আগামীকাল
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হতে পারে আগামীকাল

গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছে। সোমবার (৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন