মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী দুই বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। আজ রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে পাঁচ্চর গোলচত্বর সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী স্টার পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাঁচ্চর গোলচত্বরে পৌঁছে সামনের দিকে থাকা ইতালী এক্সপ্রেস নামে অপর একটি বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে স্টার পরিবহনের সামনের অংশ এবং ইতালী এক্সপ্রেসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহত হন উভয় বাসের অন্তত ৮ জন যাত্রী।খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে এ ঘটনায় কারও গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর ইতালী এক্সপ্রেস বাসটি পুলিশ আসার আগেই ঘটনাস্থল ত্যাগ করে। স্টার পরিবহনের বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। বাসটির চালক পালিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থাইল্যান্ডে ইন্টার্নশিপের সুযোগ পেলেন হাবিপ্রবির ২২ শিক্ষার্থী
থাইল্যান্ডে ইন্টার্নশিপের সুযোগ পেলেন হাবিপ্রবির ২২ শিক্ষার্থী

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি এন্ড এ্যানিমাল সায়েন্স অনুষদের (ডিভিএম) ২২ জন শিক্ষার্থী থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ে Read more

পুতিনকে ১০-১২ দিনের সময় দিলেন ট্রাম্প
পুতিনকে ১০-১২ দিনের সময় দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য নতুন করে ‌‌‘‘১০ থেকে ১২ Read more

জলাবদ্ধতা নিরসনে গাজীপুরে খাল খনন ও পুনরুদ্ধার শুরু
জলাবদ্ধতা নিরসনে গাজীপুরে খাল খনন ও পুনরুদ্ধার শুরু

পরিবেশবাদীদের দাবী পূরণ ও নগরবাসীর জলাবদ্ধতার দূর্ভোগ লাঘবের লক্ষে গাজীপুর মহানগরীর দীর্ঘতম ও প্রাচীন মোঘরখাল পুনরুদ্ধারের কাজ শুরু করেছে গাজীপুর Read more

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার

খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত 'স্থগিত অবরোধ' কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন