খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত ‘স্থগিত অবরোধ’ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল থেকে এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ‘শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুন্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত হয়েছে।’বিবৃতিতে আরো বলা হয়, ‘খাগড়াছড়ি ও গুইমারায় সংঘটিত সাম্প্রতিক নৃশংস গণহত্যার প্রেক্ষিতে গত ১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপার, এনএসআই জেলা প্রধান, ডিজিএফআই জেলা প্রধান ও এএসপি (তদন্ত) প্রতিনিধিদের উপস্থিতিতে “জুম্ম ছাত্র-জনতা” এর পক্ষ থেকে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়।’বৈঠকে আমরা স্পষ্টভাবে আমাদের ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হয় এবং শহীদ পরিবারের প্রতি নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করার বিষয়টি জানানো হয়।উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে জুম্ম ছাত্র-জনতার সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে উঠে খাগড়াছড়ি। যদিও পরবর্তী মেডিকেল পরীক্ষায় কিশোরীর শরীরে ধর্ষণের আলামত পায়নি তিন সদস্যের চিকিৎসক দল। এই ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠা সহিংসতায় মারা যায় তিনজন, আহত হয় অনেকেই।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব হাতি দিবস আজ, অথচ হাতির জগৎই নেই!
বিশ্ব হাতি দিবস আজ, অথচ হাতির জগৎই নেই!

রাত তখন সাড়ে ১২টা। বাইরে মুষলধারে বৃষ্টি। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি টিলাপাড়া গ্রামে ষাটোর্ধ্ব বৃদ্ধা ছুরতন নেছা প্রতিদিনের মতোই একাকি Read more

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুরের কোনাবাড়ীর নজরদিঘি আমবাগ এলাকায় একটি টিনশেড ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আগুন Read more

শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা, চিরকুটে করুণ বার্তা
শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা, চিরকুটে করুণ বার্তা

গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসার বন্ধ ঘর থেকে তানজিলা (২৬) নামের এক নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ Read more

কষ্টার্জিত জয়ে রিয়ালের নতুন মৌসুম শুরু
কষ্টার্জিত জয়ে রিয়ালের নতুন মৌসুম শুরু

লা লিগার ঘরের মাঠে ওসাসুনাকে হারিয়ে নতুন মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। দাপুটে পারফরম্যান্সের পরও লস ব্লাঙ্কোসরা জিতেছে ১-০ গোলে। Read more

যশোরে মাছের ঘেরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে চাষিদের সাফল্য
যশোরে মাছের ঘেরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে চাষিদের সাফল্য

ঘেরের পানি থৈ থৈ করছে। আর উপরে ছাউনির মত তৈরি মাচায় থোকায় থোকায় তরমুজ ঝুলছে। যশোরের কেশবপুর উপজেলার খুকশিয়ার বিল Read more

এপ্রিল মাসে দেশে তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ
এপ্রিল মাসে দেশে তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ

চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন