পরিবেশবাদীদের দাবী পূরণ ও নগরবাসীর জলাবদ্ধতার দূর্ভোগ লাঘবের লক্ষে গাজীপুর মহানগরীর দীর্ঘতম ও প্রাচীন মোঘরখাল পুনরুদ্ধারের কাজ শুরু করেছে গাজীপুর সিটি করপোরেশন। সেনাবাহিনীর সহায়তায় খালটির সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে।শুক্রবার (২৩ মে) সকাল থেকে খালটির উৎস মুখ গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে এই কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মো: রাসেলসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।পরিবেশবাদীরা জানান, গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকা থেকে শুরু হয়ে মোঘর খালটি পূর্ব চান্দনা, খাইলকুর,হায়দারাবাদ প্রভৃতি এলাকা অতিক্রম করে হায়দারাবাদ খালে মিলিত হয়। পরে এটি নিমতলী খাল হয়ে টঙ্গী নদীতে পতিত হয়। র্যা নেলের ম্যাপে এটি গাছা খাল হিসাবে উল্লেখ পাওয়া যায়। মহানগরীর বিভিন্ন এলাকার জলবদ্ধতা নিরসনে এই খালটি রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এটি সবচেয়ে বেশী অবৈধ দখল ও দূষণের শিকার। বিভিন্ন কলকারখানার রাসায়নিক বর্জ্য, অবৈধ দখল এ খালটি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছিল। এ কারণে স্থানীয় এবং ঢাকার বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, খালপাড়ের মানুষ এই খালটির সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ ও খননের দাবি জানিয়ে আসছিল। এমনি দাবির প্রেক্ষিতে গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খালটির সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ খনন ও ময়লা অপসারণ এর কাজ শুরু করেছে। খালের অপসারিত মাটি ও অন্যান্য বর্জ্য খালের পাশে না ফেলে ট্রাক দিয়ে সরাসরি ডাম্পিং পয়েন্টে নিয়ে ফেলা হচ্ছে।বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনির হোসেন বলেন, মোঘর খালটি গাজীপুর সিটি এলাকার পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। কিন্তু বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের রাসায়নিক বর্জ্য, অবৈধ দখল ইত্যাদি কারণে এই খালটি মৃত প্রায় অবস্থায় চলে যায়। এসব কারণে বেলা, রিভার ফাউন্ডেশন, বাংলাদেশ নদী পরিব্রাজল দলসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এটি সীমানা নির্ধারণ করে খনন এবং পুনরুদ্ধারের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশন এই খালটি পুনরুদ্ধার কার্যক্রম গ্রহণ করায় আমরা তাদের সাধুবাদ জানাই।তিনি আরো বলেন, এই কার্যক্রমকে টেকসই করার জন্য খালটির স্থায়ীভাবে সীমানান নির্ধারণ করা খুবই প্রয়োজন। ভবিষ্যতে যাতে আবার কোন অবৈধ দখল না হয় এবং কেমিক্যাল বর্জ্যে যাতে খালটি যাতে আর দখল পরতে না পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা জরুরী।এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, নাগরিক সুবিধার জন্য জলাবদ্ধতা নিদর্শন ও পরিবেশ রক্ষায় আমরা এই খালটির সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কারের কাজ শুরু করেছি। আশা করা যায়, এ কাজটি সম্পন্ন হলে এই খালের আশেপাশের মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও নানা রকম দূষণের কারণে সৃষ্ট দুর্ভোগ লাগব হবে। এসকে/আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘুষকাণ্ডে অবশেষে বরখাস্ত বেনাপোল কাস্টমস কর্মকর্তা শামীমা
ঘুষকাণ্ডে অবশেষে বরখাস্ত বেনাপোল কাস্টমস কর্মকর্তা শামীমা

যশোরের শার্শা উপজেলার বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ‘ঘুষ নেওয়ার অপরাধে’ গ্রেপ্তারের পর অবশেষে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ Read more

বিএনপির কাছে আসন চাওয়ার খবর ‘ভিত্তিহীন’: এনসিপি
বিএনপির কাছে আসন চাওয়ার খবর ‘ভিত্তিহীন’: এনসিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কাছে আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায়—এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে Read more

মহান মে দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা
মহান মে দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা Read more

পত্রিকা: ‘ইসির পর্যবেক্ষক সংস্থার ঠিকানায় মিলল জঙ্গল, দোকান, বাড়ি’
পত্রিকা: ‘ইসির পর্যবেক্ষক সংস্থার ঠিকানায় মিলল জঙ্গল, দোকান, বাড়ি’

অশান্ত পার্বত্য চট্টগ্রাম, হৃদরোগ দিবস এবং রাজনীতির নানা খবর ঠাঁই পেয়েছে সোমবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর শিরোনামে। সাথে এশিয়া কাপ Read more

সংবিধান বাদে অন্যসব সংস্কার ১ মাসেই সম্ভব: বিএনপি
সংবিধান বাদে অন্যসব সংস্কার ১ মাসেই সম্ভব: বিএনপি

সংবিধান বাদে অন্যসব সংস্কার ১ মাসেই সম্ভব বলে দাবি করেছে বিএনপি। একইসঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছে দলটি। প্রধান উপদেষ্টার Read more

বিশ্ব চা দিবস আজ
বিশ্ব চা দিবস আজ

আজ ২১ মে, বিশ্ব চা দিবস। চা প্রেমীদের দিন এটি। চাইলে দিনটি উদযাপনে একত্রিত হতে পারেন, কিংবা মেতে উঠতে পারেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন