হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি এন্ড এ্যানিমাল সায়েন্স অনুষদের (ডিভিএম) ২২ জন শিক্ষার্থী থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ে (Mahasarakham University) আন্তর্জাতিক ইন্টার্নশিপ (ক্লিনিকাল ট্রেনিং) প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ লাভ করেছেন।মহাসারাখাম বিশ্ববিদ্যালয়, থাইল্যান্ডের মহাসারাখাম প্রদেশের একটি রাজকীয় সরকারি বিশ্ববিদ্যালয়, যা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই বিশ্ববিদ্যালয়ের পশুচিকিৎসা অনুষদটি বিশেষভাবে প্রশংসিত এবং শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষা ও প্রশিক্ষণ পরিবেশ প্রদান করে। এ ইন্টার্নশীপ (ক্লিনিকাল ট্রেনিং) প্রোগ্রামে হাবিপ্রবির ডিভিএম ১৭ ব্যাচ থেকে মোট ২২ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। গত ২১ এপ্রিল, ২০২৫ থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে। যা চলবে আগামী ১১ মে, ২০২৫ পর্যন্ত।ইন্টার্নশিপটি মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের অধীনে অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থীরা পোষা প্রাণী এবং গৃহপালিত প্রাণীর অভ্যন্তরীণ চিকিৎসা, সার্জারি, এবং ইনপেশেন্ট কেয়ার সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবে।শিক্ষার্থীরা এই সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত এবং তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনে এবং শিক্ষকমন্ডলীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুপ্রেরণা ও সহায়তাই এই আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে সহায়ক হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, এবার প্রথমবারের মতো আমরা ২২ জন ইন্টার্ন ডাক্তার মাহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সাইন্স অনুষদে ক্লিনিকাল ট্রেনিংয়ের উদ্দেশ্যে গত ১৯ এপ্রিল থাইল্যান্ড পৌছেছি। আশা করি এই ট্রেনিং থেকে আমাদের জ্ঞানের পরিধি এবং দক্ষতা আরো ব্যাপক হবে। একজন হাবিপ্রবিয়ান ও ভেটেরিনারিয়ান হিসেবে আমি গর্বিত।আমাদের এই অর্জন শুধু আমাদের ব্যক্তিগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির পথ সুগম করবে না, বরং এই সফলতা জুনিয়রদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার স্বপ্নকে আরো বেশি জোরালোভাবে ধারণ করবে বলে আমরা বিশ্বাস করি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকের ভয়াবহ ছোবল থেকে রেহাই পাচ্ছে না নারীরাও!
মাদকের ভয়াবহ ছোবল থেকে রেহাই পাচ্ছে না নারীরাও!

শুধু পুরুষ নয়; বরিশালে ভয়াবহ হারে বেড়েছে নারী মাদকসেবীদের সংখ্যা। মাদক সেবনের করুণ পরিণতির শিকার হয়ে অনেকেই চিকিৎসার জন্য নিরাময় Read more

শেখ হাসিনা-সাবেক ৩ সিইসিসহ ২৪ জনের বিরুদ্ধে বিএনপির মামলা
শেখ হাসিনা-সাবেক ৩ সিইসিসহ ২৪ জনের বিরুদ্ধে বিএনপির মামলা

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ৩টি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনারকে Read more

মঙ্গলবার ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
মঙ্গলবার ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার (১০ জুন) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি> ফজর- ৩:৪৪ মিনিট।> জোহর- ১২:০১ Read more

লালমনিরহাটে ঘুষগ্রহিত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন
লালমনিরহাটে ঘুষগ্রহিত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন

লালমনিরহাট সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িকভাবে বরখাস্ত নাজির ইয়াসিন আরাফাতকে স্থায়ীভাবে বরখাস্তসহ আইনের আওতায় আনার Read more

ইরানের পারমাণবিক কেন্দ্রে ফের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা
ইরানের পারমাণবিক কেন্দ্রে ফের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা

ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ আবারও হামলার চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুদ্ধের প্রথম সপ্তাহেই এই স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং Read more

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন