আওয়ামী লীগ নেতাদের পৈশাচিক দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (০৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে এ মন্তব্য করেন তিনি।তারেক রহমান বলেন, ইসলাম ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন ১০ মহররম। বিশ্বের ইতিহাসে এই দিনটিতে অসংখ্য ঘটনা সংঘটিত হয়। তাই এই দিনটির মহিমা অসীম। এক বিয়োগান্তক বিষাদময় ঘটনার স্মৃতিবিজড়িত এদিন, যা পবিত্র আশুরা হিসেবে পালন করা হয়।তিনি বলেন, অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হজরত মুহম্মদ (সাঃ)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এ দিনে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। এই দিন শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন। জাগতিক অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ এবং ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ বাংলাদেশসহ সারা দুনিয়ার মুসলমান ও বিশ্ববাসীর জন্য এক মহিমামণ্ডিত অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। ইমাম হোসেনের কষ্ট ও শাহাদাত এবং ইসলাম বাঁচিয়ে রাখার জন্য তিনি যে আত্মত্যাগ করেছিলেন তা দুনিয়াতে এক বিশাল প্রেরণার উৎসস্থল হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে সৃষ্টিকর্তা কেন্দ্রিক ন্যায়বিচার, তাকওয়া, ত্যাগ ও মানবিক মর্যাদার মর্মবাণী প্রকাশিত হয়।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, হজরত হোসেন (রা.)-এর শাহাদাত অন্যায়, অত্যাচার ও নিপীড়ণের বিরুদ্ধে এক নজীরবিহীন আদর্শিক সংগ্রামের উদাহরণ। ক্ষমতার প্রতি নিবিড় নিবিষ্ট মোহে আচ্ছন্ন থেকে যারা ইনসাফ ও মানবতাকে ভূলুণ্ঠিত করেছিল তাদের বিরুদ্ধেই ইমাম বাহিনী যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছিল। কারবালায় ইমাম বাহিনীর শাহাদাত বরণ সর্বকালে দেশে দেশে অত্যাচারির কবল থেকে মুক্ত হতে নিপীড়িত মজলুম মানুষকে উদ্দীপ্ত করে আসছে।তিনি বলেন, গত ১৬ বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সব ভাঁওতাবাজীর নির্বাচন, মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচারবহির্ভূত হত্যা, সন্ত্রাস, হানাহানি ও দেশের টাকা বিদেশে পাচারসহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছিল। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশী রায়ে সাজা দিয়ে কারারুদ্ধ রাখা এবং তাকে সুচিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছিল।তারেক রহমান বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য। ইমাম হোসেন (রা.) ও তার ঘনিষ্ঠজনদের আত্মদানের চেতনায় দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর কোনোভাবেই যাতে নির্দয় অত্যাচারীর অভ্যুদয় না ঘটে সেজন্য ইমাম বাহিনীর যুদ্ধ আমাদের সবসময় প্রতিরোধের প্রেরণায় উদ্বুদ্ধ করবে।আমি শহীদ হজরত ইমাম হোসেন (রা.), তাঁর শহীদ পরিবার ও সঙ্গীদের শাহাদাতের স্মরণে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তাঁদের রুহের মাগফিরাত কামনা করি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাতরী চৌমুহনী বাজারে ময়লার স্তুপ, পথচারীদের নাকাল অবস্থা
চাতরী চৌমুহনী বাজারে ময়লার স্তুপ, পথচারীদের নাকাল অবস্থা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র চাতরী চৌমুহনী বাজার এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। রাস্তার দুই পাশে জমে উঠেছে বর্জ্যের Read more

পানিতে ডুবে প্রাণ গেল সাত বছরের শিশুর
পানিতে ডুবে প্রাণ গেল সাত বছরের শিশুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার ইমান আলীর সাত বছরের শিশু পুত্র মাওলা ।বুধবার (৯ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল জেলার গোপালপুরে তার Read more

বিসিবিতে এবার শর্ত লঙ্ঘনের বিশাল অভিযোগ
বিসিবিতে এবার শর্ত লঙ্ঘনের বিশাল অভিযোগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে রিটার্নিং কমিশনের যাচাই-বাছাই প্রক্রিয়ায় বড় ধরনের ভুল ধরা পড়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, অন্য কোনো জাতীয় Read more

জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি
জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি

এবার জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তার কথা জানালেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান৷ কোনো কুচক্রী মহলের দ্বারা ক্ষতির স্বীকার Read more

সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশের সাস্তান গ্রামে বজ্রপাত কেড়ে নিলো প্রশান্ত (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের প্রাণ। রবিবার (০১ জুন) বিকেলে মেঘলা আকাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন