চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র চাতরী চৌমুহনী বাজার এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। রাস্তার দুই পাশে জমে উঠেছে বর্জ্যের স্তুপ, ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। এতে চলাচলে চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ। বাজারের বিভিন্ন দোকান ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা প্রতিদিন বিক্রয় শেষে সড়কের পাশেই ফেলে যাচ্ছেন কাঁচামালের আবর্জনা। নির্দিষ্ট কোনো বর্জ্য নিষ্পত্তির ব্যবস্থা না থাকায় দিন দিন ময়লার স্তূপ বেড়েই চলেছে।স্থানীয় বাসিন্দা ও নিয়মিত পথচারীরা বলছেন, বাজারের পরিবেশ এখন ভয়াবহ। হাঁটতে গেলেই দুর্গন্ধে নাক চেপে চলতে হয়। বৃষ্টির সময় এই অবস্থা আরও প্রকট হয়ে ওঠে।চাতরী এলাকার বাসিন্দা মো. মোজাহের বলেন, ‘ময়লা-আবর্জনার কারণে হাঁটাচলাও কষ্টকর হয়ে পড়েছে। প্রতিদিন অফিসে যেতে গিয়ে নাক চেপে চলতে হয়। অথচ এত বড় বাজারে একটা ডাস্টবিন নেই।’নারী ক্রেতা হোসনে আরা বেগম বলেন, ‘সবজি কিনতে এসেছি, কিন্তু ময়লার পাশ দিয়ে হাঁটতে খুবই অস্বস্তি হচ্ছে। বাজারের পরিবেশ একদমই ভালো না।’ভ্রাম্যমাণ দোকানদার জাহাঙ্গীর আলম জানান, ‘আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই ময়লা ফেলার। ব্যবসা শেষে পাশেই ফেলে যাই। কর্তৃপক্ষ যদি নির্দিষ্ট জায়গা ঠিক করে দিত, আমরা সেখানে ফেলতাম।’বাজার মালিক সমিতির উপদেষ্টা ব্যবসায়ী নুরুল হুদা বলেন, ‘আমরা বাজারের সার্বিক শৃঙ্খলা রক্ষার চেষ্টা করি। কিন্তু বাইরের দোকানিরা ময়লা ফেলে চলে যায়, এতে সমস্যা হচ্ছে। কর্তৃপক্ষের নজর দেওয়া জরুরি।’জানা যায়, কয়েকদিন আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে এই স্থানে ময়লা ফেলা নিষিদ্ধ ঘোষণা করেন। জরিমানাও করা হয় কয়েকটি দোকানিকে।এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘আমি বাজারে অভিযান চালিয়েছি। ইজারাদারদের বলেছি খাসজমি নির্ধারণ করে জানাতে, যাতে বর্জ্য ফেলার স্থান নির্ধারণ করা যায়। কিন্তু তারা এখনো কিছু জানায়নি।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেলেও শিক্ষা-স্বাস্থ্যের অধিকার পায়নি: নাহিদ ইসলাম
কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেলেও শিক্ষা-স্বাস্থ্যের অধিকার পায়নি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে, কিন্তু তারা শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। প্রিয় সংগ্রামী Read more

৩৬ বছর পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’র একই কাতারে নামাজ আদায়
৩৬ বছর পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’র একই কাতারে নামাজ আদায়

দীর্ঘ ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হলো জাতীয় ঈদগাহ ময়দান। পবিত্র ঈদুল ফিতরে একই জামাতে কাতারবন্দি হয়ে নামাজ Read more

৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন হজযাত্রীরা
৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন হজযাত্রীরা

সৌদী আরবের মক্কা-মদিনায় এ বছর নিরাপদে পবিত্র হজ পালনের পরেও সরকারের পক্ষ থেকে ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন Read more

প্রেমিকাকে ফেসবুকে ফলো করায় বন্ধুকে খুন
প্রেমিকাকে ফেসবুকে ফলো করায় বন্ধুকে খুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুর প্রেমিকাকে ফলো করায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে এক বন্ধু। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এ ঘটনা ঘটে। খবর Read more

বাধা উপেক্ষা করে রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা
বাধা উপেক্ষা করে রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোলচত্বরে সকাল ১০টা থেকে জমায়েত হন শত শত শিক্ষার্থী। মুহূর্তেই মিছিল আর প্রতিবাদে Read more

কালকিনিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
কালকিনিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের সংরক্ষিত এক ইউপি সদস্যের ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (২৬ মার্চ)  Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন