চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কবরস্থানে যাতায়াতের চলাচলের রাস্তা কেটে নালা নির্মাণের অভিযোগ উঠেছে হাইলধর ইউনিয়নের সংরক্ষিত আসনের এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামে।ভুক্তভোগী মোহাম্মদ আনিসুল ইসলাম জানান, তিনি গত ৩০ জুন চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে এবং এর আগে ২৬ জুন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়, হাইলধর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাজিয়া সুলতানা কোনো ধরনের অনুমতি ছাড়াই কবরস্থানে যাওয়ার রাস্তাটি কেটে সেখানে নালা নির্মাণ করেন। এ সময় রাস্তার পাশে থাকা সীমানা প্রাচীরও ভেঙে ফেলা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইউপি সদস্য দীর্ঘদিন ধরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তিনি উপজেলার আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগেরও একজন সদস্য। তার স্বামী হুমায়ুন কবির খাসখামা গ্রামের বাসিন্দা হলেও, তিনি নিজে সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। তার বাবা গাজী শাহজাহান আলী সিরাজগঞ্জ জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি এবং মা আসমা বেগম সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ও মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।ভুক্তভোগী আনিসুল ইসলাম আরও বলেন, ‘আমাদের পৈতৃক সম্পত্তির উপর দিয়েই এলাকাবাসীর চলাচল। এ সুযোগ নিয়ে এক পক্ষ পরিকল্পিতভাবে ইউপি সদস্যকে ব্যবহার করছে। আগেও একাধিকবার অনুমতি ছাড়া আমাদের কবরস্থানের জায়গায় কাজ করা হয়েছে। এবারো ভোরে তার উপস্থিতিতে রাস্তা কেটে নালা নির্মাণ করা হয়।’তিনি অভিযোগ করেন, ইউপি সদস্যকে ফোনে বিষয়টি জানালে তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই করবো, পারলে ঠেকান।’ পরে ইউপি সদস্য নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে ভুক্তভোগী পরিবারকে ‘দুষ্কৃতিকারী’ বলে আখ্যায়িত করেন। যদিও পরবর্তীতে ভিডিওটি মুছে ফেলা হয়।এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সাজিয়া সুলতানা মোবাইল ফোনে বলেন, ‘আমি কোনো রাস্তা খুঁড়িনি, নালাও নির্মাণ করিনি। আমি সেখানে যাইওনি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’স্থানীয়দের অভিযোগ, একজন নির্বাচিত জনপ্রতিনিধির এমন আচরণ দায়িত্বজ্ঞানহীন এবং ক্ষমতার অপব্যবহার। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’উল্লেখ্য, এলাকাবাসীর দাবি, ঘটনাস্থলের (কাজী বাড়ি) পাশে পূর্বে থেকেই পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও তা এক শ্রেণির স্বার্থান্বেষী মানুষ বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতা দেখা দেয়। ফলে একপর্যায়ে ওই রাস্তা কেটে নালা নির্মাণ করা হয়েছে বলে দাবি করা হয়।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে নবজাতকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে
সিরাজগঞ্জে নবজাতকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নে মেয়ে নবজাতক ভূমিষ্ঠ হওয়ায় হত্যার অভিযোগ উঠেছে মায়ের  বিরুদ্ধে।বুধবার (৩১ ডিসেম্বর) সকালে পোরজনা ইউনিয়নের বাচরা Read more

সিলেটে পাথর লুট: জড়িতদের তালিকা প্রকাশ করলো প্রশাসন
সিলেটে পাথর লুট: জড়িতদের তালিকা প্রকাশ করলো প্রশাসন

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন এলাকার পাথর লুটের ঘটনায় জড়িতদের তালিকা প্রকাশ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তির Read more

কিশোরগঞ্জ রেলওয়ের প্রকৌশলী রাজনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কিশোরগঞ্জ রেলওয়ের প্রকৌশলী রাজনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কিশোরগঞ্জ রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী পথ (পিডব্লিউ) আনিসুজ্জামান রাজনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের শেষ নেই। কর্মচারীদের টাকা আত্মসাৎ থেকে শুরু করে Read more

চূড়ান্ত হলো যুব বিশ্বকাপের ১৬ দল, বাংলাদেশসহ রয়েছে আরও যারা
চূড়ান্ত হলো যুব বিশ্বকাপের ১৬ দল, বাংলাদেশসহ রয়েছে আরও যারা

প্রতি দুই বছর পরপর আয়োজন করা হয় আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালেও বসতে চলেছে এই বয়সভিত্তিক প্রতিযোগিতার Read more

চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা
চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় একটি চায়ের দোকানে Read more

গাজীপুরে নেশার টাকা না দেয়ায় ভাগ্নের হাতে মামা খুন
গাজীপুরে নেশার টাকা না দেয়ায় ভাগ্নের হাতে মামা খুন

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মামাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ভাগনে সৌরভ হাসান রুদ্র (২২) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন