বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে রিটার্নিং কমিশনের যাচাই-বাছাই প্রক্রিয়ায় বড় ধরনের ভুল ধরা পড়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, অন্য কোনো জাতীয় ক্রীড়া ফেডারেশনের নির্বাহী পরিষদের সদস্য বা কর্মকর্তা বিসিবির পরিচালক পদে প্রার্থী হতে পারেন না। কিন্তু এবারের বিসিবি নির্বাচনে সেই শর্ত লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি ফয়জুর রহমান ভূঁইয়া বক্সিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য অথচ তিনি বিসিবির পরিচালক হয়েছেন। আরেক পরিচালক ইশতিয়াক সাদেক বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য। তিনিও এবার বিসিবির ২৫ পরিচালকের একজন। যা বিসিবির গঠনতন্ত্রের পরিপন্থি।বিসিবির গঠনতন্ত্রের ১২(গ) অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘সাধারণ পরিষদের কোনো সদস্য যদি একাধিক জাতীয় ক্রীড়া ফেডারেশনের নির্বাহী পরিষদ বা পরিচালনা পরিষদের কর্মকর্তা বা সদস্য হন, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হতে পারবেন না।’ সেই নিয়ম অমান্য করে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন এ দুই প্রার্থী। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি ফয়জুর রহমান ভূঁইয়া বর্তমান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য। অন্যদিকে, সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত পরিচালক ইশতিয়াক সাদেক বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী কমিটিতে রয়েছেন। প্রশ্ন উঠেছে, রিটার্নিং কমিশন কীভাবে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এমন তথ্য উপেক্ষা করল? নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও গঠনতন্ত্রের প্রয়োগ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেটাঙ্গনে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ
লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তির লন্ডনে প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল Read more

বাকৃবিতে ভর্তি শুরু ২৬ মে
বাকৃবিতে ভর্তি শুরু ২৬ মে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) স্নাতক পর্যায়ের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২৬ মে শুরু হবে। তিন দিনব্যাপী Read more

সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) Read more

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ মার্কিন বিজ্ঞানী। তারা হলেন জন ক্লার্ক, মিশেল এইচ. দেভোরে এবং জন এম. মার্টিনিস। Read more

পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতের
পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতের

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভূক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।ঘোষিত নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন