অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামি ব্যাংকের উদাহরণ সামনে রেখে অন্য ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেজোলিউশন অ্যাক্ট কার্যকর করা হয়েছে। জনগণের আমানতের নিরাপত্তায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ—কারও টাকা হারিয়ে যাবে না, তবে ফেরত পেতে সময় লাগতে পারে।’শনিবার (৫ জুলাই) দুপুর দেড়টায় নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।সঞ্চয়পত্রের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে দিলে সবাই ব্যাংক থেকে টাকা তুলে সঞ্চয়পত্র কিনবে, এতে ব্যাংকগুলোর তারল্য সংকট দেখা দেবে। তাই বিষয়টি ভারসাম্যপূর্ণভাবে দেখতে হবে।’জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চলমান সংকট নিয়ে তিনি বলেন, ‘সমস্যা সমাধানে এনবিআরের সঙ্গে আলোচনা চলছে। পাঁচ সদস্যের শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।’বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রসঙ্গে তিনি জানান, ‘ব্যবসা শুরু করতে যেন ১০-১২ জায়গায় ছুটতে না হয়, সে লক্ষ্যে সব ছাড়পত্র কেন্দ্রীয়ভাবে দেওয়ার প্রক্রিয়া চলছে।’ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এর মধ্যে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের প্রস্তকরণ এবং ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর-বাঞ্ছারামপুর হয়ে ঢাকাগামী মহাসড়ক প্রকল্পটি ইতোমধ্যে একনেকের অনুমোদন পেয়েছে।এ সময় অর্থ উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এবং নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক প্রমুখ।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা
ইরানে শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শতবর্ষী চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে হামলা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ হামলায় প্রতিষ্ঠানটি Read more

ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ Read more

কলেজে ভর্তি শুরু, সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা
কলেজে ভর্তি শুরু, সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশে ভর্তিতে তিন ধাপে নেওয়া আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এ ফলাফলে যারা কলেজে নির্বাচিত হয়েছেন, Read more

মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর
মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর

রাজধানীর মিরপুরে স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের পর এ ঘটনা ঘটে।ক্রিকেটারদের Read more

পাকিস্তানে তিনটি পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২
পাকিস্তানে তিনটি পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিন সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২২ জনের। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় একটি Read more

পুতিনকে ১০-১২ দিনের সময় দিলেন ট্রাম্প
পুতিনকে ১০-১২ দিনের সময় দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য নতুন করে ‌‌‘‘১০ থেকে ১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন