ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের হত্যা ও পুশ-ইনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। যেকোনো মূল্যে এই হত্যা বন্ধ করব।’শুক্রবার (৪ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের পুরোনো বাসস্ট্যান্ড গোলচত্বরে ‘জুলাই পদযাত্রা’র সূচনায় এসব কথা বলেন তিনি।নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই-আগস্টে ঠাকুরগাঁওয়ে যে প্রতিরোধ গড়ে উঠেছিল, তা ছিল ঐতিহাসিক। এখন সারা দেশে নতুন দেশ গঠনে কর্মসূচি চলছে। আমরা সংস্কার, বিচার ও নতুন সংবিধানের ভিত্তিতে নির্বাচন চাই।’এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইএলটি-২০ হবে সৌদিতে, থাকবে সৌদি ক্রিকেটার
আইএলটি-২০ হবে সৌদিতে, থাকবে সৌদি ক্রিকেটার

ফুটবলে দু’হাত ভরে তেলের টাকা ঢালছে সৌদি আরব। ক্রিকেটের বাজারেও প্রবেশ করেছে সৌদি। তবে এতোদিন তা দেশটির ক্রিকেট উন্নয়নে তেমন Read more

চকরিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চকরিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ চকরিয়া উপজেলার  ডুলাহাজারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের নিচে ঢুকে পড়ে সাব্বির হোসেন সাগর (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী Read more

সায়েন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক
সায়েন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক

সায়েন্সল্যাব মোড় ছেড়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে Read more

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ
মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন Read more

নির্মাণের ৩ দশক পরেও চালু হয়নি পশু হাসপাতাল
নির্মাণের ৩ দশক পরেও চালু হয়নি পশু হাসপাতাল

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর, মটমুড়া, তেতুলবেড়িয়া ও বামন্দী ইউনিয়নের পশু পালনকারী ও খামারীদের কষ্ট লাঘবের জন্য নির্মিত হয়েছিল বামন্দী পশু Read more

হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় একজন আটক
হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় একজন আটক

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সোহানা নামের তৃতীয় লিঙ্গের এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন