বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (৩ জুলাই) বরিশালের একটি আদালত কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দেন।এর আগে ৩১ মে রাতে নগরের ফকিরবাড়ি রোডে জাপার কার্যালয়ে হামলার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করতে যান জাপার নেতারা। তবে পুলিশ মামলা না নেওয়ায় তারা আদালতের শরণাপন্ন হন।দ্রুত বিচার আইনে করা এ মামলার প্রধান আসামি করা হয়েছে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরকে। মামলায় দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, বরিশাল জেলা সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। সঙ্গে অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।জাপার জেলা সাধারণ সম্পাদক ও আইনজীবী আবদুল জলিল বলেন, আদালতের নির্দেশের কপি বৃহস্পতিবার সকালে থানায় জমা দেওয়া হয়েছে। ডিউটি অফিসার তা গ্রহণ করেছেন।তবে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, “আদালতের আদেশ এখনও হাতে পাইনি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”অন্যদিকে মামলার বিষয়ে গণঅধিকার পরিষদের মহানগর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, “আমরা এমন কোনো মামলার বিষয়ে কিছু জানি না। যদি আইনগতভাবে কিছু হয়, তা আইন মেনেই মোকাবিলা করা হবে।”উল্লেখ্য, ৩১ মে বিকেলে নগরীতে জাপার একটি মিছিলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে দলটি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে মাদকসেবনের দায়ে জেল ও জরিমানা
তারাগঞ্জে মাদকসেবনের দায়ে জেল ও জরিমানা

রংপুরের তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে এক মাদকসেবিকে জেল ও জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার Read more

সংবাদপত্রের ফেরিওয়ালা ফরহাদ: এক সংগ্রামের নাম
সংবাদপত্রের ফেরিওয়ালা ফরহাদ: এক সংগ্রামের নাম

ভোরবেলা যখন চারপাশ নিস্তব্ধ থাকে, তখন থেকেই শুরু হয় তার কর্মযজ্ঞ। রোদ কিংবা হাড়কাঁপানো শীত কোনো কিছুই তাকে দমাতে পারে Read more

নবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ২
নবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

দিনাজপুরের নবাবগঞ্জে থানা পুলিশের অভিযানে ৯ শ পিস প্যাথেডিন ইনজেকশনসহ দুই জনকে গ্রেফতার করেছে  থানা পুলিশ।সোমবার (৭ জুলাই) দুপুরে বিষয়টি Read more

ধামরাইয়ে মাকে হত্যার পর পাশে বসেই কাঁদলেন ছেলে
ধামরাইয়ে মাকে হত্যার পর পাশে বসেই কাঁদলেন ছেলে

ঢাকার ধামরাই পৌরসভার দক্ষিণ পাড়া এলাকায় জোৎস্না রানী সরকার (৬৫) নামে মাকে শ্বাসরোধে হত্যা করেছে ছেলে। হত্যার পর ছেলে মানিক Read more

ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি, এলাকায় চাঞ্চল্য
ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি, এলাকায় চাঞ্চল্য

ভোলা সদর উপজেলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে তাসপিয়া নামের ১১ মাস বয়সী একটি শিশু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো Read more

কলম্বিয়ার কাছে হেরে কোপার সেমিফাইনাল থেকে বিদায় আর্জেন্টিনার
কলম্বিয়ার কাছে হেরে কোপার সেমিফাইনাল থেকে বিদায় আর্জেন্টিনার

আর্জেন্টিনাকে হারিয়ে নারী কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছে কলম্বিয়া। নির্ধারিত সময়ে দুই দল গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৫–৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন