চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ চকরিয়া উপজেলার  ডুলাহাজারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের নিচে ঢুকে পড়ে সাব্বির হোসেন সাগর (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডুলাহাজারা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন সাগর কুড়িগ্রামের উলিপুর উপজেলার বামনাছাড়া ইউনিয়নের জোবাইদুর রহমানের ছেলে বলে জানা যায়।স্থানীয় সুত্রে জানা যায়-চট্টগ্রামগামী দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী ইগলু আইসক্রিমের একটি কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়। পুলিশ ও স্থানীয়রা সাব্বির হোসেন সাগর নামে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। মালুমঘাট হাইওয়ে থানার সহকারী পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাপ্রাপ্ত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া কাভার্ডভ্যান এবং মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার
জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। সোমবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ Read more

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল

টানা তৃতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে Read more

সরকার ৫ দেশে নতুন মিশন খুলছে: উপদেষ্টা আসিফ
সরকার ৫ দেশে নতুন মিশন খুলছে: উপদেষ্টা আসিফ

বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ ও কূটনৈতিক সংযোগ বাড়াতে ৫ দেশে নতুন মিশন খুলছে।সোমবার (১৬ জুন) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় Read more

মেঘনায় মাদকসহ যুবক আটক
মেঘনায় মাদকসহ যুবক আটক

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেল পৌনে চারটার Read more

নতুন বাংলাদেশ গড়তে চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ গড়তে চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, 'জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের চিন্তাধারায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন