সায়েন্সল্যাব মোড় ছেড়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসের দিকে চলে যান।‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবি এবং সোমবার ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ১০টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন অধ্যাদেশে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ক্লাস বিলুপ্তির কথা বলা হয়েছে। এতে কলেজটির শত বছরের ঐতিহ্য বিলুপ্ত হবে। তাই আইন সংশোধনে তারা রাজপথে নেমেছেন।এরপর ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এবং উপাধ্যক্ষ প্রফেসর পারভীন সুলতানা হায়দার সায়েন্সল্যাব মোড়ে এসে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসের দিকে চলে যান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শৈলকূপায় বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা
শৈলকূপায় বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হুদাকুশোবাড়িয়া গ্রামে আমজাদ হোসেন (৫০) নামের এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। রবিবার (১০ Read more

বছরের নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ ড. ইউনূসের
বছরের নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ ড. ইউনূসের

স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।রবিবার (০৭ Read more

কেইপিজেডে পাহাড়ধসে দুই শিক্ষার্থী নিহত
কেইপিজেডে পাহাড়ধসে দুই শিক্ষার্থী নিহত

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড)-এ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও আরও দুইজন Read more

চবি শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, উপাচার্যসহ আহত ২৫
চবি শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, উপাচার্যসহ আহত ২৫

এক নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের জেরে স্থানীয়দের সঙ্গে আবারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপাচার্য অধ্যাপক Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর সেই ‘জিপসি’ পাখিটি ফিরে পেলেন মালিক
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর সেই ‘জিপসি’ পাখিটি ফিরে পেলেন মালিক

রাজধানীর আদাবর এলাকা থেকে হারিয়ে যাওয়া ‘জিপসি’ নামের সান কনিউর প্রজাতির পোষা পাখিটি ১২দিন পর অবশেষে ফিরে পেয়েছেন মালিক নূর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন