আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।ইরানের সঙ্গে ১২ দিনের প্রাণঘাতী যুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ওয়াশিংটন সফরের তথ্য নিশ্চিত করে নেতানিয়াহু বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন।মঙ্গলবার (০১ জুলাই) ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গেও সাক্ষাৎ করবেন।ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইনপ্রণেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে নেতানিয়াহুর। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী শনিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন এবং সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, ‌‘অপারেশন রাইজিং লায়নে’ আমাদের বিশাল জয়ের পরিপ্রেক্ষিতে এই সফর এসেছে। সফলতা অর্জনের চেয়ে সেটিকে কাজে লাগানোই গুরুত্বপূর্ণ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি
সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সাইবার সুরক্ষার নিশ্চিতকরণ, সাইবার স্পেসে এ সংঘটিত অপরাধ শনাক্তকরণ, Read more

সেভিয়ার কাছে ধরাশায়ী বার্সেলোনা
সেভিয়ার কাছে ধরাশায়ী বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার কাছে সুযোগ ছিল রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের শীর্ষে ওঠার। কিন্তু সেই সুযোগ নষ্ট করেছে হ্যান্সি ফ্লিকের Read more

মুন্সিগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের Read more

বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও ৭ নিহতের পরিচয় মেলেনি
বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও ৭ নিহতের পরিচয় মেলেনি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে এখনও ৭ জনের পরিচয় মেলেনি। এছাড়া দুর্ঘটনায় Read more

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি
হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।রবিবার (২১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন