ইরানের মিসাইল ও ড্রোন হামলার পর এবার ইয়েমেন থেকে ইসরায়েলে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। রোববার (১৫ জুন) এ তথ্য জানায় টাইমস অব ইসরায়েল।সংবাদমাধ্যমটির প্রতিবেদনে নির্দিষ্ট করে কোনো গোষ্ঠীর নাম উল্লেখ না থাকলেও ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি এ হামলা চালিয়েছে।প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তেল আবিব এবং আশেপাশের এলাকায় নতুন করে সাইরেন বেজে উঠছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।টাইমস অব ইসরায়েল জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কিছুক্ষণ পর লাখ লাখ ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার কয়েক মিনিট পরই নতুন করে সাইরেন বাজতে শুরু করে। তবে হামলাটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কিনা কিংবা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে বাধা দিয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংবাদমাধ্যমটি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে বিএনপি নেতা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
বেনাপোলে বিএনপি নেতা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

যশোরের বেনাপোল পোর্ট থানার ডুবপাড়ায় বোমা হামলা চালিয়ে বিএনপি নেতাকে হত্যা মামলায় আহসান কবির ওরফে সোহেল রানা (৩১) ও রিপন Read more

মহানবী (সা:) কে কটুক্তি, অভিযুক্তকে আটক করল পুলিশ
মহানবী (সা:) কে কটুক্তি, অভিযুক্তকে আটক করল পুলিশ

চট্টগ্রামের বাঁশখালীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার Read more

হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে স্বামীর মৃত্যু, আহত স্ত্রী
হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে স্বামীর মৃত্যু, আহত স্ত্রী

কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সামনে হাওরে খোলা জায়গায় ধান শুকাতে গিয়ে বজ্রপাতে নিরোদ দাস (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এতে Read more

পুরান ঢাকায় ১৪ তলা ভবনে আগুন
পুরান ঢাকায় ১৪ তলা ভবনে আগুন

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে বাবুবাজারের হাজী টাওয়ার নামের ১৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন