রবিবার সন্ধ্যায় ভারতের সামরিক বাহিনীর যৌথ সাংবাদিক সম্মেলনে ‘দ্য হিন্দু’ পত্রিকার তরফে জানতে চাওয়া হয়েছিল, রাফাল-সহ ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে পাকিস্তান যে দাবি করছে সে ব্যাপারে ভারতের বক্তব্য কী?বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জবাবে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, “আমি খুশি যে আপনি এ প্রশ্নটি করেছেন। দেখুন আমরা একটা যুদ্ধ পরিস্থিতিতে (‘কম্ব্যাট সিচুয়েশনে’) আছি। আর ক্ষয়ক্ষতি যে কোনও কম্ব্যাটেরই অংশ।”“আসলে যে প্রশ্নটা আমাদেরকে করা উচিত, তা হল আমরা কি লক্ষ্য অর্জন করতে পেরেছি? সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো নির্মূল করার মূল লক্ষ্য যেটা ছিল, সেটা কি আমরা পূর্ণ করতে পেরেছি? সেই প্রশ্নটার উত্তর হলো বিরাট হ্যাঁ – আর তার পরিণামও সারা দুনিয়ার চোখের সামনেই রয়েছে!”তিনি আরও যোগ করেন, “এখন যদি (অপারেশনের) ডিটেলের কথা বলেন, কী ঘটে থাকতে পারে, সংখ্যা কতগুলো, কোন প্ল্যাটফর্ম, আমরা কিছু খুইয়েছি কি না – এই মুহূর্তে আমি সেগুলো নিয়ে কিছু মন্তব্য করতে চাই না। ”“তার কারণ হল আমরা এখনও যুদ্ধ পরিস্থিতিতেই আছি। আমি যদি এগুলো নিয়ে কোনও মন্তব্য করি তাতে আমাদের প্রতিপক্ষেরই সুবিধা হবে। ফলে তাদেরকে আমরা এই পর্যায়ে কোনও অ্যাডভান্টেজ দিতে চাই না!”“আমি শুধু এটুকুই বলব যে আমরা যে লক্ষ্য বেছে নিয়েছিলাম তা অর্জন করেছি এবং আমাদের সব পাইলটই নিরাপদে ফিরে এসেছেন।”ভারতের পাঞ্জাবে ভাতিন্ডার একটি কৃষিক্ষেত থেকে রাফালের ধ্বংসাবশেষ সরানো হচ্ছে, একাধিক ভিডিও অথেন্টিকেট করে বিবিসি ভেরিফাই সেটারও প্রমাণ পেয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু
৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু

টানা ৩ দিন লঞ্চ চলাচল বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে Read more

উল্লাপাড়ায় যৌতুক দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা
উল্লাপাড়ায় যৌতুক দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

যৌতুকের অর্থ পরিশোধ করতে না পারায় গৃহবধু খাদিজা খাতুনকে (২৩) পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে তার স্বামী আনোয়ার হোসেন বিরুদ্ধে।ঘটনাটি Read more

উলিপুরে তিনদিনব্যাপী ঘোড়া দৌড় প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন
উলিপুরে তিনদিনব্যাপী ঘোড়া দৌড় প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

কুড়িগ্রামের উলিপুরে তিনদিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের মিয়াজী পাড়ায় Read more

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার (২৫ জুলাই) জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত Read more

পত্রিকা: ‘তদন্তের মুখে পুলিশ বাহিনীর সাড়ে ৯ হাজার নিয়োগ’
পত্রিকা: ‘তদন্তের মুখে পুলিশ বাহিনীর সাড়ে ৯ হাজার নিয়োগ’

শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের খবর গুরুত্ব পেয়েছে। এছাড়া গুরুত্ব পেয়েছে ইরান যুদ্ধ, সেই যুদ্ধের কারণে Read more

নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ বিপর্যয়ে গ্রাহকরা, গণছুটিতে কর্মকর্তা কর্মচারী
নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ বিপর্যয়ে গ্রাহকরা, গণছুটিতে কর্মকর্তা কর্মচারী

নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা চার দফা দাবীতে আন্দোলন করায় মোট ছয়জনকে বরখাস্তের ঘটনায় গণছুটিতে রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। ঘোষণা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন