ইরানকে কোনো কিছু দিচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সঙ্গে কোনো আলোচনাও করছেন না বলে উল্লেখ করেছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প।স্থানীয় সময় সোমবার (৩০ জুন) ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘আমি ইরানকে কিছুই দিচ্ছি না, যেমনটা ওবামা দিয়েছিলেন। এমনকি তাদের সঙ্গে আলোচনাও করছি না। যেহেতু আমরা তাদের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছি।’এমন এক সময় ট্রাম্প এই মন্তব্য করলেন, যখন ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা না দেয়, তাহলে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনায় ফেরার প্রশ্নই ওঠে না।বিবিসিকে রাভানচি বলেন, ‘আমরা এখনো কোনো আলোচনার দিনক্ষণ বা কাঠামো ঠিক করিনি। আমরা শুধু জানতে চাই, আলোচনায় বসে আবারও কি আগ্রাসনের শিকার হব?’ তিনি বলেন, এই প্রশ্নে যুক্তরাষ্ট্রকে ‘স্পষ্ট অবস্থান’ নিতে হবে।প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছিল। এরই মধ্যে ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করে ইরান। পরে ২১ জুন যুক্তরাষ্ট্রও ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পরমাণু স্থাপনায় হামলা চালায়।এর আগে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, ইরান পরমাণু অস্ত্র তৈরির জন্য আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করলে, দেশটিতে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাবে কি না? জবাবে ট্রাম্প বলেছিলেন, ‘অবশ্যই। কোনো প্রশ্ন ছাড়াই।’সূত্র : টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫
কালকিনিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫

মাদারীপুরের কালকিনিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার Read more

জুন উইন্ডোতে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে কখন?
জুন উইন্ডোতে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে কখন?

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ২০২৪-২৫ মৌসুম পুরোপুরি শেষ। তবে ক্লাব ফুটবলের মৌসুম শেষ হলেও ব্যস্ততা কাটছে না ফুটবলারদের। জুন ইউন্ডোতে নিজ Read more

পুঠিয়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
পুঠিয়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় পুকুর সংস্কারের নামে স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। Read more

নির্বাচন নস্যাৎ করতে জামায়াত ধর্ম ব্যবসা করছে: হাবিব উন নবী খান সোহেল
নির্বাচন নস্যাৎ করতে জামায়াত ধর্ম ব্যবসা করছে: হাবিব উন নবী খান সোহেল

নির্বাচনকে নস্যাৎ করতে একটি দল নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, 'জান্নাতের Read more

আফ্রিকানরা খাবার ছুঁড়ে দিত, কুকুরের মতো কাড়াকাড়ি করে খেতাম: প্রবাসী ইয়াকুব আলী
আফ্রিকানরা খাবার ছুঁড়ে দিত, কুকুরের মতো কাড়াকাড়ি করে খেতাম: প্রবাসী ইয়াকুব আলী

একটানা দেড় মাস গোসল করতে পারেননি। খাবার তো দূরের কথা, টয়লেটের পানিও ছিল না। দিনের পর দিন কক্ষের মেঝেতে পড়ে Read more

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা
সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত বালু বোঝাই ভল্কহেডসহ একজনকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ।বৃহস্পতিবার (০৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন