সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত বালু বোঝাই ভল্কহেডসহ একজনকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ।বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার বিশ্বম্ভরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে আটক ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিশ্বম্ভরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করার অপরাধে বালু ভর্তি ভল্কহেড ও একজনকে আটক করেন। পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর উপর মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একে সাথে জব্দকৃত বালু বোঝাই নৌকা স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় প্রদান করা হয়।এর সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ জানিয়েছেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেওয়া হবে না।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: রিজভী
জামায়াত এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াত এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের এক নেতা Read more

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে মুসল্লিদের ঢল
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে মুসল্লিদের ঢল

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকাল ৭টায় জামাত শুরু হয়। শেষ হয় Read more

বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) নাম পরিবর্তন করে ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ) করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের Read more

পত্রিকা: ‘ঝুঁকি নিয়েই উড়ছে বোয়িং-৭৩৭’
পত্রিকা: ‘ঝুঁকি নিয়েই উড়ছে বোয়িং-৭৩৭’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে উদ্বেগজনক আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে Read more

বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার: সালাহউদ্দিন আহমদ
বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার: সালাহউদ্দিন আহমদ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ২০২৫ না ফেরার দেশে চলে গেছেন। মঙ্গলবার ভোর ৬ Read more

গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থিদের উত্থান নিয়ে আলোচনা কেন?
গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থিদের উত্থান নিয়ে  আলোচনা কেন?

অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থিদের উত্থানের বিষয়ে রাজনীতিবিদদের অনেকে শঙ্কা প্রকাশ করছেন। সম্প্রতি অন্যতম প্রধান রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের একজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন