নির্বাচনকে নস্যাৎ করতে একটি দল নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ‘জান্নাতের টিকিট কাটার মত কথা বলে জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করছে, ধর্ম ব্যবসা শুরু করেছে। কিন্তু তারা জানে না যে, ওই বিলে আগে থেকে বক আছে। তাই তারা খুব একটা সুবিধা করতে পারবেনা। তাদেরকে ধর্ম ব্যবসা ত্যাগ করতে হবে।’বুধবার (২০ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে উপজেলা সদরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বিএনপি নির্বাচনকে স্বাগত জানিয়েছে উল্লেখ করে হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘বিএনপি নির্বাচনে গেলে জয়লাভ করবে এই আশঙ্কায় কেউ কেউ নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলছেন। তারা কখনো পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, কখনো বলছে আগে সংস্কার চাই, আবার কখনো আগে বিচারের কথা বলছে।’তিনি আরও বলেন, ‘সংস্কার বিএনপিও চায়। সংস্কার চলতেই থাকবে। শুধু প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন সম্পন্ন করে বিজয়ী দল বাকি সংস্কার ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে হত্যা, গুম, খুন ও মানুষের অধিকার হরণের বিচার সম্পন্ন করবে। সংস্কার ও বিচার চলতেই থাকবে।’হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘যতবার এ দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপিকে জয়যুক্ত করেছে। এই আশঙ্কাতেই কেউ কেউ ভিন্ন ভিন্ন প্রসঙ্গের অবতারনা করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। জনরায়কে ঠেকানোর চেষ্টা করা হলে শহীদ জিয়ার সৈনিকেরা আবারও জীবন দিবে, আবারও গুম হবে কিন্তু জনগণের রায়কে বাংলাদেশের প্রতিষ্ঠিত করেই ছাড়বে।’এর আগে পতাকা উড়িয়ে, জাতীয় ও দলীয় সঙ্গীত গেয়ে আগত নেতৃবৃন্দ সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলন উদ্বোধক ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলম।বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্ব সম্মতিক্রমে শেখ মুজিবুর রহমান ইকবালকে সভাপতি, মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক এবং মোস্তাফিজুর রহমান মামুন ও মোহাম্মদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে বাজিতপুর উপজেলা বিএনপির নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে বিমান বিধ্বস্ত, আহত ২
যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে বিমান বিধ্বস্ত, আহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লং বিচ শহরে এক ফুটবল মাঠে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে শহরের Read more

বাংলাদেশিদের ভিজিট ভিসা দিচ্ছে আমিরাত
বাংলাদেশিদের ভিজিট ভিসা দিচ্ছে আমিরাত

দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের পুনরায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে Read more

সরকারি প্রতিষ্ঠানের ভবন নিজেদের দাবি করে ব্যানার টানালো ববি শিক্ষার্থীরা
সরকারি প্রতিষ্ঠানের ভবন নিজেদের দাবি করে ব্যানার টানালো ববি শিক্ষার্থীরা

অবকাঠামো উন্নয়নের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত এক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তারই অংশ হিসেবে ২৪ আগস্ট Read more

৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ
৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ

কারো পৌষ মাস কারো সর্বনাশ। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে পৌষের দেখা পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। Read more

টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট)

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে আজ কোর্টে নামবেন পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। এছাড়া দ্য হানড্রেডে আছে গুরুত্বপূর্ণ লড়াই।ইউএস ওপেন১ম Read more

জকসুতে এমফিল বাদ দেওয়া আমাদেরকে মাইনাস করার মাস্টারপ্ল্যান: ছাত্রদল আহ্বায়ক
জকসুতে এমফিল বাদ দেওয়া আমাদেরকে মাইনাস করার মাস্টারপ্ল্যান: ছাত্রদল আহ্বায়ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেছেন, ‘কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বিধিমালায় এমফিল শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থিতার যোগ্যতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন