ইসরায়েলি হামলায় ইরানে আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য ৭ দিনের ট্রানজিট ভিসা প্রদান শুরু করেছে কুয়েত সরকার। এই ভিসার মাধ্যমে তারা ইরাক হয়ে কুয়েতের আবদালি সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবেন এবং সেখান থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন।এরই মধ্যে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করলেও, যেসব ব্যক্তি নিজ উদ্যোগে ইরান ত্যাগ করতে চান, তাদের জন্যই মূলত এই বিশেষ সহায়তার ব্যবস্থা করেছে কুয়েত।কুয়েতের সীমান্ত প্রশাসনের তথ্যমতে, দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফের সরাসরি নির্দেশে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত যুদ্ধবিধ্বস্ত পরিবেশে নিরাপত্তাহীনতায় থাকা বিদেশিদের নিরাপদে দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ায় এর মূল লক্ষ্য।আবদালি সীমান্তের প্রধান কর্নেল ওয়ালিদ আল-আজমি জানিয়েছেন, এই ট্রানজিট ভিসাটি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য, যারা স্থলপথে ইরান থেকে ইরাক হয়ে কুয়েতে প্রবেশ করছেন এবং কুয়েত হয়ে নিজ দেশে ফিরে যেতে চান।এ বিষয়ে কর্নেল আল-আজমি কুয়েত টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আবদালি সীমান্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নির্দিষ্ট কিছু নিয়মের মধ্যে থেকে প্রবেশ প্রক্রিয়া সহজতর করতে কাজ করছেন।’এই উদ্যোগকে কুয়েতের মানবিক মূল্যবোধ ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বিশ্লেষকরা। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আলম বিয়ে না করলে আত্মহত্যা করব’ তালতলীতে প্রেমিকার হুমকি
‘আলম বিয়ে না করলে আত্মহত্যা করব’ তালতলীতে প্রেমিকার হুমকি

বরগুনার তালতলীতে প্রেমিকের অন্যত্র বিয়ে করার খবর পেয়ে প্রেমিকের বাড়ি এসে দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। বিয়ে না Read more

রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ সোমবার (২৩ জুন) সকাল থেকে আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও হতে পারে হালকা Read more

রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ আটক ২
রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ আটক ২

খাগড়াছড়ির রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,  বুধবার (১৮জুন) সন্ধ্যায় একটি ইজিবাইকসহ গোপন সংবাদের Read more

হাদির চিকিৎসা ও পরিবারের খোঁজখবর নিলেন জুবাইদা রহমান
হাদির চিকিৎসা ও পরিবারের খোঁজখবর নিলেন জুবাইদা রহমান

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ও Read more

ভোটকেন্দ্রে সিসি ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না ইসি
ভোটকেন্দ্রে সিসি ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না ইসি

সরকারের ইচ্ছা থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)।ইসির উপসচিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন