বরগুনার তালতলীতে প্রেমিকের অন্যত্র বিয়ে করার খবর পেয়ে প্রেমিকের বাড়ি এসে দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনার খবর পেয়ে পালিয়ে গেছেন প্রেমিক আলম লস্কারের পরিবারের সদস্যরা।ঘটনাটি ঘটেছে উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবক গ্রামে। প্রেমিক আলম লস্কার (৩০) একই গ্রামের তনু লস্কারের ছেলে ও তালতলী উপজেলা নির্বাচন অফিসের নাইট গার্ড কর্মচারী।অনশন করা প্রেমিকা বলেন, ‘গত ১ বছর আগে আলম লস্কারের সঙ্গে স্থানীয় ঘটকের মাধ্যমে পরিচয় হয়। এরপর দু’জনের মধ্যে সম্পর্ক হয়। পরে আলম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক করে আসছে। পরে গত শুক্রবার (০১ আগস্ট) থেকে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।’ওই তরুণী আরও বলেন, ‘পরে খোঁজ নিয়ে জানতে পারি, আলম পারিবারিকভাবে গত শুক্রবার (০১ আগস্ট) অন্যত্র বিয়ে করেছেন। এটা শুনে আমি গতকাল রবিবার (০৩ আগস্ট) সকালে তার বাড়িতে বিয়ের জন্য এসেছি। আজ সোমবার পর্যন্ত অনশন করে যাচ্ছি। আমাকে আলম বিয়ে না করলে এই বাড়ি থেকে যাব না। এ সময় ওই তরুণীকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেন তিনি।’এ বিষয়ে অভিযুক্ত আলম লস্কারের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইলে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।ছোটবগী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নীনা বেগম বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।’তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, ‘বিষয়টি জেনেছি, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাঁচামাল হাটে মসজিদ নির্মাণে যশোরের ডিসি-ইউএনওসহ ৮ জনকে শোকজ
কাঁচামাল হাটে মসজিদ নির্মাণে যশোরের ডিসি-ইউএনওসহ ৮ জনকে শোকজ

যশোরের চৌগাছা কাঁচামাল হাটে মডেল মসজিদ নির্মাণের অভিযোগে যশোর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আটজনকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। একই Read more

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা মে-জুনে
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা মে-জুনে

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা মে-জুন মাসে অনুষ্ঠিত হবে এবং পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ Read more

শুটিং চলাকালে আহত ‘স্পাইডার ম্যান’
শুটিং চলাকালে আহত ‘স্পাইডার ম্যান’

জনপ্রিয় হলিউড অভিনেতা টম হল্যান্ড শুটিং চলাকালেই মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার একটি অ্যাকশন Read more

গৌরনদীতে ঘুম ভাঙলেই চুরির খবর
গৌরনদীতে ঘুম ভাঙলেই চুরির খবর

বরিশালের গৌরনদীতে প্রতিনিয়ত ঘুম ভাঙলেই শোনা যাচ্ছে চুরির খবর। একাধিক চুরি হলেও চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোর গ্রেপ্তার না Read more

বাংলাদেশকে ৫ বছরের জন্য লিজ চাইলেন জামায়াত নেতা তাহের
বাংলাদেশকে ৫ বছরের জন্য লিজ চাইলেন জামায়াত নেতা তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ইসলামে সন্ত্রাসের কোনো জায়গা নেই। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন