রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ সোমবার (২৩ জুন) সকাল থেকে আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও হতে পারে হালকা বৃষ্টি। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কমতে পারে, ফলে রাজধানীবাসী পেতে পারেন খানিকটা স্বস্তি।সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় খুব বেশি বৃষ্টি না হলেও অল্প পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এদিকে সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় মাত্র ১০ দিনে এক্সপ্যাট ভিসা অনুমোদন
মালয়েশিয়ায় মাত্র ১০ দিনে এক্সপ্যাট ভিসা অনুমোদন

মালয়েশিয়ায় বিদেশি বিশেষজ্ঞ বা এক্সপ্যাট নিয়োগের প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার আনা হয়েছে। এক্সপ্যাট্রিয়েট এমপ্লয়মেন্ট পাস (ইপি) পেতে যেখানে আগে ৪০ Read more

নিম্নচাপে উত্তাল সমুদ্র, কুয়াকাটায় ৩ নম্বর সংকেতেও উৎসবে পর্যটকরা
নিম্নচাপে উত্তাল সমুদ্র, কুয়াকাটায় ৩ নম্বর সংকেতেও উৎসবে পর্যটকরা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে কুয়াকাটায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। সমুদ্রে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত, ফুঁসে উঠছে সমুদ্র, Read more

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।বুধবার (২২ অক্টোবর) বিকেল Read more

জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবর রহমান আজাদীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বিকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই Read more

সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ইমো হ্যাকার চক্রের দুই সদস্য আটক
সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ইমো হ্যাকার চক্রের দুই সদস্য আটক

নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের মরাপাতিয়া গ্রামে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। ওই অভিযানে দুইজন ইমো হ্যাকার ও প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে Read more

মির্জাপুরে অবৈধ মাটি কাটার দায়ে সাড়ে চার মাসে ৮০ লক্ষাধিক টাকা জরিমানা
মির্জাপুরে অবৈধ মাটি কাটার দায়ে সাড়ে চার মাসে ৮০ লক্ষাধিক টাকা জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে সাড়ে চার মাসে ৮০ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন