সরকারের ইচ্ছা থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)।ইসির উপসচিব রাশেদুল ইসলামের সই করা এ সংক্রান্ত এক চিঠি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। এর আগে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ইসির করণীয় জানতে চিঠি দিয়েছিল।ইসি সেই চিঠির জবাবে বলেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ০৬ আগস্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন লজিস্টিক্যাল ইস্যু ও কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভার কার্যবিবরণীর আলোচ্যসূচী ৯-এর পরিপ্রেক্ষিতে সিসিটিভি ক্যামেরা ও বডি ক্যামেরার বিষয়ে নির্বাচন কমিশন থেকে করণীয় কিছু নেই মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও সাংবাদিকদের জানিয়েছিলেন সিসি ক্যামেরা নিয়ে তার কমিশন ভাবছে না। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও পুলিশকে বডি ক্যামেরা দেওয়ার কথা বলেছেন।গত ৯ জুলাই নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি সংক্রান্ত সভায় সরকারপ্রধান এক গুচ্ছ নির্দেশনা দেন; সেগুলোর মধ্যে ছিল ঝুঁকিপূর্ণ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটের জন্য করণীয় অনুসন্ধান, ভোটকেন্দ্রকে সিসিটিভির আওতায় আনা।নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও সাংবাদিকদের জানিয়েছিলেন, সিসি ক্যামেরা নিয়ে তার কমিশন ভাবছে না। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও পুলিশকে বডি ক্যামেরা দেওয়ার কথা বলেছেন।৭ আগস্ট এই নির্বাচন কমিশনার বলেছিলেন, নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহারকে ‘যৌক্তিক মনে করছে না’ ইসি।তিনি বলেন, ‘সেটা নিয়েও আমরা কাজ করছি। চাইলেই তো হবে না। এটা নিয়ে অলরেডি আমরা তিন-চারটা মিটিং করেছি। এক দিনের জন্য আউটসোর্স করেও পাওয়া যায় না ভাড়াতে। আবার কেনাও যৌক্তিক নয়। ‘৪৫ হাজার কেন্দ্র, হিসাব করে দেখেন কতগুলো সিসি ক্যামেরা লাগবে। এটা কিনে আপনি রাখবেন কীভাবে? এটা জাস্টিফাই করবেন কীভাবে? অনেকগুলো প্রস্তাব এসেছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা  
সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা  

সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে নাটোরের সিংড়া থানা পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) Read more

কালিয়াকৈরে উদ্ধার হওয়া ঘোড়া নিলামে বিক্রি
কালিয়াকৈরে উদ্ধার হওয়া ঘোড়া নিলামে বিক্রি

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া মালিকবিহীন ঘোড়া নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে Read more

গভীর রাতে নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, থানায় আত্মসমর্পণ পিতার
গভীর রাতে নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, থানায় আত্মসমর্পণ পিতার

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন এক পিতা। মঙ্গলবার (২৯ Read more

৭ বছর পর গকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোট
৭ বছর পর গকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোট

সাত বছর পর আবারো গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের ৩২ Read more

নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে মাইক্রোবাস, নিহত ৬
নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে মাইক্রোবাস, নিহত ৬

নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে মাইক্রোবাস, নিহত ৬নোয়াখালীর বেগমগঞ্জে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন