গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেনুপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ জুন) বিকেলে বাজারের পশ্চিম পাশে আব্দুল হাকিমের মেয়ের জামাইয়ের তুলার গোডাউনে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ঘটনার বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইনজুরি সারাতে রাতেই ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন
ইনজুরি সারাতে রাতেই  ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন

চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। উন্নত চিকিৎসার জন্য তাকে এখন পাঠানো হচ্ছে ইংল্যান্ডে। রোববার (২৭ Read more

৬ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
৬ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম

একই দিনে মাত্র৬ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত Read more

থানা থেকে পালিয়ে যাওয়া সেই আ.লীগ নেতার আত্মসমর্পণ
থানা থেকে পালিয়ে যাওয়া সেই আ.লীগ নেতার আত্মসমর্পণ

ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে পালিয়ে যাওয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন (৪৮) ও তার বড় ভাই নবাব Read more

রাতের আঁধারে অর্ধশত শীতার্তের ঘরে পৌঁছে গেল ‘লেপ’ 
রাতের আঁধারে অর্ধশত শীতার্তের ঘরে পৌঁছে গেল ‘লেপ’ 

সারাদেশে বয়ে চলা হাড়কাঁপানো শীতে যখন বিপর্যস্ত জনজীবন, তখন ফরিদপুরের আলফাডাঙ্গায় এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ দেখা গেছে। লোকচক্ষুর অন্তরালে গভীর Read more

আগামী ৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
আগামী ৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক

আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যা‌নে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রবিবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন