সারাদেশে বয়ে চলা হাড়কাঁপানো শীতে যখন বিপর্যস্ত জনজীবন, তখন ফরিদপুরের আলফাডাঙ্গায় এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ দেখা গেছে। লোকচক্ষুর অন্তরালে গভীর রাতে অসহায় ও শীতার্ত পরিবারগুলোর ঘরে ঘরে গিয়ে ব্যক্তিগত উদ্যোগে উন্নতমানের লেপ পৌঁছে দিয়েছেন তরুণ সমাজসেবক মো. ইব্রাহিম হোসেন।বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে আলফাডাঙ্গা পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রায় অর্ধশত পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। পৌর এলাকার মিঠাপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা ইব্রাহিম হোসেন তার প্রয়াত পিতা মরহুম হাজী লিয়াকত হোসেনের স্মরণে নিজস্ব তহবিল থেকে এই সহায়তার ব্যবস্থা করেন।সাধারণত ত্রাণ হিসেবে কম্বল বা পাতলা গরম কাপড় বিতরণ করা হলেও, তীব্র শীত নিবারণে সেগুলো অনেক সময় পর্যাপ্ত হয় না। এই বিষয়টি বিবেচনা করেই ইব্রাহিম হোসেন গত কয়েক বছর ধরে হতদরিদ্র মানুষের মাঝে লেপ বিতরণ করে আসছেন।স্থানীয় বাসিন্দা মামুন শেখ এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘সবাই সচরাচর কম্বল বিতরণ করে, যা এই কনকনে শীতে খুব একটা কাজে আসে না। একটি পরিবার যেন শান্তিতে ঘুমাতে পারে, সেজন্য ইব্রাহিম ভাই প্রতিবছর নিজের সামর্থ্য অনুযায়ী লেপ পৌঁছে দেন। রাতের আঁধারে ঘরে ঘরে গিয়ে সাহায্য পৌঁছে দেওয়ার এই পদ্ধতিটি সত্যিই প্রশংসনীয়।’ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে মো. ইব্রাহিম হোসেন বলেন, ‘তীব্র শীতে অসহায় মানুষগুলোর কষ্ট লাঘব করে তাদের মুখে হাসি ফোটানো এবং শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করে দিতেই আমার এই ক্ষুদ্র চেষ্টা। সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এটি করি। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৎস্য রপ্তানি বাণিজ্যে ই-ট্রেসিবিলিটি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত
মৎস্য রপ্তানি বাণিজ্যে ই-ট্রেসিবিলিটি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত

বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের জিডিপিতে এই খাতের অবদান উল্লেখযোগ্য, এবং এটি লাখ লাখ Read more

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ জনসহ মোট ৬ জন আহত হয়েছেন ও একজন নিখোঁজ Read more

মির্জাপুরে ফ্যামিলি ফেয়ার সুপার শপে অগ্নিকাণ্ড, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি
মির্জাপুরে ফ্যামিলি ফেয়ার সুপার শপে অগ্নিকাণ্ড, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরের ফ্যামিলি ফেয়ার সুপার শপে অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। Read more

মাদুরো মিশনে কতজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ভেনেজুয়েলার কর্মকর্তা
মাদুরো মিশনে কতজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ভেনেজুয়েলার কর্মকর্তা

ভেনেজুয়েলায় আকস্মিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্র। এই সামরিক অভিযানে ভেনেজুয়েলায় Read more

ভাইরাল হওয়ার পর পুলিশ খুবই আন্তরিকতা দেখাচ্ছে, মোহাম্মদপুরের ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী
ভাইরাল হওয়ার পর পুলিশ খুবই আন্তরিকতা দেখাচ্ছে, মোহাম্মদপুরের ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী

ঢাকার মোহাম্মদপুরে বৃহস্পতিবার রাতের একটি ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর তিন জনকে গ্রেফতার ও দায়িত্বে অবহেলার অভিযোগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন