ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে পালিয়ে যাওয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন (৪৮) ও তার বড় ভাই নবাব আলীকে (৫৫) বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে তাদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মো. নাসির উদ্দিন ও নবাব আলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাকাইল এলাকার বাসিন্দা মৃত সালাম মিয়ার ছেলে। এরআগে নাসির উদ্দিন থানা থেকে পালিয়ে যাওয়ার ১৮ ঘন্টা পর মঙ্গলবার (১৩ মে) সকাল ৮ টার দিকে একটি মাইক্রোবাসযোগে থানায় এসে আত্মসমর্পণ করেন। গতকাল সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে আলফাডাঙ্গা সদর বাজারের বাকাইল সড়কে নিজের টিন বিক্রির ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এর কিছুক্ষণ পর বেলা দেড়টা থেকে দুইটার মধ্যে আওয়ামী লীগের ওই নেতা মুঠোফোনে কথা বলতে বলতে থানার পেছনের দরজা দিয়ে বের হয়ে পুলিশ মেসের প্রাচীর টপকিয়ে পালিয়ে যান। পরবর্তীতে এ ঘটনাটি জানাজানি হয়ে গেলে পুলিশ মো. নাসির উদ্দিনের বড় ভাই নবাব আলীকে থানায় নিয়ে আসে। নাসিরউদ্দিনের ছোট ভাই তৈয়বুর রহমান জুয়েল বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমার ভাই নাসির উদ্দিন আজ সকালে আলফাডাঙ্গা থানায় আত্মসমর্পণ করেছেন। পারিবারিক সিদ্ধান্তেই আমার ভাই আত্মসমর্পণ করেন।’তৈয়বুর রহমান জুয়েল আরও বলেন, ‘আমার ভাই নাসির উদ্দিন রাজনীতি করেন; কিন্তু কোনো মামলার আসামি নন। আমার বড় ভাই নবাব আলী কোন রাজনীতির সঙ্গে জড়িত না। কিন্তু পুলিশ আমার দুই ভাইকে রাজনৈতিক একটি মামলায় অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছে।’এবিষয়ে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে দুই সহোদরসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’প্রসঙ্গত, চলতি বছরের গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। এ মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ
শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন Read more

ফারাক্কার ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে?
ফারাক্কার ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে?

শুষ্ক মৌসুমে পদ্মার বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা যায় ধু ধু বালুচর। এই বিতর্কিত বাঁধের কারণে বহু নদীর মৃত্যু, জীবন-জীবিকা ও জীববৈচিত্রের Read more

ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে নিহত বেড়ে ৩৭
ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে নিহত বেড়ে ৩৭

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন Read more

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের হিসাবের খাতা প্রায় গুটিয়েই ফেলেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলই এরই মধ্যে জায়গা নিশ্চিত করে Read more

দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উপজেলা কমিটি গঠন
দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উপজেলা কমিটি গঠন

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত দেবীগঞ্জ উপজেলা Read more

বন্দরে তুলে নিয়ে শিশুকে ধর্ষণ
বন্দরে তুলে নিয়ে শিশুকে ধর্ষণ

বন্দরে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১২ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ড বন্দরের  দেউলী এলাকায় এই ঘটনা ঘটে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন