পিরোজপুরে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় মুসল্লিরা।শুক্রবার (২০ জুন) জুমার নামাজ শেষে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য আখতারুজ্জামান শেখ রাহাত, কমল একাডেমির কেন্দ্রীয় সভাপতি মাইনুল আহসান মুন্না, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমাদুল হক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান গাজী ইমু প্রমুখ। এ সময় বক্তারা বাণিজ্য মেলায় লটারির টিকিট বিক্রির নামে  জুয়া বন্ধের দাবি জানান। অবিলম্বে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধ করা না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তৌহিদী জনতা। বিক্ষোভ মিছিলে ও পথসভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সকালে ঘুম থেকে ওঠার পর ক্লান্তি আর ঘুম ঘুম লাগে?
সকালে ঘুম থেকে ওঠার পর ক্লান্তি আর ঘুম ঘুম লাগে?

ঘুম থেকে উঠেই অনেকে ক্লান্তি অনুভব করেন। দিনের শুরুতেই তাদের বলতে শোনা যায়, ‘ঘুমিয়েও ফ্রেশ লাগে না।’এমন অবস্থা শুধু শারীরিক Read more

ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি চলছে
ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। বুধবার (৩ Read more

বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তিকে অস্বীকার করা হয়েছে: জোনায়েদ সাকি
বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তিকে অস্বীকার করা হয়েছে: জোনায়েদ সাকি

মুজিবনগর সরকারের ঘোষিত অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি Read more

পাক-ভারত যুদ্ধবিরতির পর পিএসএল শুরুর বিষয়ে যা জানা গেল
পাক-ভারত যুদ্ধবিরতির পর পিএসএল শুরুর বিষয়ে যা জানা গেল

পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে সাময়িক স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আবারও শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন