চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। উন্নত চিকিৎসার জন্য তাকে এখন পাঠানো হচ্ছে ইংল্যান্ডে। রোববার (২৭ এপ্রিল) রাত আটটার ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগের কথা রয়েছে তার।তাসকিনের ইংল্যান্ডে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।জানা যায়, আগামী ২৯ এপ্রিল তাসকিনের জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর জেমস ক্যাল্ডারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। পা ও গোড়ালির চিকিৎসার জন্য বিখ্যাত ক্যাল্ডার একজন অর্থোপেডিক সার্জন।ইংল্যান্ডে তাসকিনের সঙ্গে থাকবেন দেবাশীষও। তবে তাসকিনের একদিন পর সোমবার (২৮ এপ্রিল) রাতে ইংল্যান্ডের রওনা দেবেন তিনি।তাসকিনের চিকিৎসার তথ্য জানিয়ে দেবাশীষ জানান, ‘আগামী ২৯ এপ্রিল তাসকিনের জন্য ইংল্যান্ডের অর্থোপেডিক সার্জন জেমস ক্যাল্ডারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তার পরামর্শ অনুযায়ী পরের ধাপ অনুসরণ করা হবে। তাসকিনের সঙ্গে আমিও থাকব।’চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের জার্সিত তিনটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই তারকা পেসার। এরপর থেকেই গোড়ালির চোট নিয়ে মাঠের বাইরে অবস্থান করছেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোণায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় মাটির তৈজসপত্র প্রদর্শনী
নেত্রকোণায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় মাটির তৈজসপত্র প্রদর্শনী

নেত্রকোণায় বেসরকারি গবেষণা সংস্থা বারসিকের সহযোগীতায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় কৃষি প্রতিবেশবিদ্যা ও গ্রামীণ লোকসংস্কৃতি নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এর Read more

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের আকাশ সরকার নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ২০১৪-১৫ সেশনের (১০ম ব্যাচ) Read more

পুতিনকে ‘পছন্দ’ করেন মেলানিয়া, জানালেন ট্রাম্প
পুতিনকে ‘পছন্দ’ করেন মেলানিয়া, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পছন্দ’ করেন, তবে ইউক্রেনে যুদ্ধ নিয়ে তিনি পুতিনের ওপর হতাশ বলে Read more

সৌদি আরবে পতিতাবৃত্তির দায়ে ১২ প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে পতিতাবৃত্তির দায়ে ১২ প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবের নাজরান প্রদেশে পতিতাবৃত্তির অপরাধে ১২ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। গ্রেপ্তারকৃত সবাই প্রবাসী। তারা একটি অ্যাপার্টমেন্টে পতিতাবৃত্তির সঙ্গে Read more

কিশোরগঞ্জে রাতের আঁধারে শেখ হাসিনার জন্মদিন পালন, আ.লীগ নেতা গ্রেফতার
কিশোরগঞ্জে রাতের আঁধারে শেখ হাসিনার জন্মদিন পালন, আ.লীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করায় আওয়ামী লীগ নেতা কবির Read more

গায়ে হলুদের রেশ কাটতেই মৃত্যু সংবাদ, স্বপ্নভঙ্গ কনের পরিবারে
গায়ে হলুদের রেশ কাটতেই মৃত্যু সংবাদ, স্বপ্নভঙ্গ কনের পরিবারে

কনের গায়ে হলুদের আনন্দ শেষ হতে না হতেই বরের মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে দুই পরিবার। রাজশাহী মেডিকেল কলেজের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন