চীন থেকে ‘রহস্যময়’ বিমানের উড্ডয়ন, ইরানের কাছে গিয়েই ‘উধাও’!ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই চীন থেকে একের পর এক কার্গো উড়োজাহাজের রহস্যময়ভাবে ইরানের দিকে যাত্রা উদ্বেগের জন্ম দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, গত শুক্রবার ইসরায়েলের ইরানে হামলার একদিন পর চীন থেকে প্রথম কার্গো বিমানটি উড্ডয়ন করে। এরপর শনিবার আরেকটি এবং সোমবার সাংহাই থেকে তৃতীয় একটি বিমান যাত্রা করে।প্রতিবেদনে বলা হয়, এই উড়োজাহাজগুলো উত্তর চীন হয়ে কাজাখস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান অতিক্রম করে ইরান সীমান্তের কাছাকাছি পৌঁছার পর হঠাৎ রাডার সিগনাল থেকে ‘উধাও’ হয়ে যায়।ফ্লাইট পরিকল্পনা অনুযায়ী এসব বিমানের গন্তব্য ছিল ইউরোপের লুক্সেমবার্গ, কিন্তু সেগুলো ইউরোপের আকাশসীমায় প্রবেশ করেনি বলেই ধারণা করা হচ্ছে। এতে এসব বিমানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।বিশেষজ্ঞদের মতে, বোয়িং ৭৪৭ ধরণের এই মালবাহী উড়োজাহাজগুলো সাধারণত সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হয়। যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের চীন-মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক আন্দ্রেয়া ঘিসেলি বলেন, ইরানে বর্তমান সরকারের পতন হলে তা চীনের অর্থনৈতিক ও জ্বালানি স্বার্থের জন্য হুমকি হতে পারে। তাই বেইজিং হয়তো ইরানকে সতর্কভাবে সহায়তা করছে।এদিকে, ইসরায়েলের ইনস্টিটিউট অব ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের গবেষক টুভিয়া গেরিং বলেন, চীনের সরাসরি অস্ত্র পাঠানোর সম্ভাবনা কম হলেও বিষয়টি নিবিড় নজরদারির দাবি রাখে।প্রকাশিত ফ্লাইট তথ্য অনুযায়ী, পরবর্তী সময়ে কিছু উড়োজাহাজ আবার ইরান সীমান্ত থেকে উড্ডয়ন করে লুক্সেমবার্গের দিকে যাত্রা করে। তবে এই বিমানে কী বহন করা হয়েছে তা নিশ্চিত করা যায়নি।এ বিষয়ে লুক্সেমবার্গ-ভিত্তিক কার্গো কোম্পানি কার্গোলাক্স জানায়, তারা ইরানের আকাশসীমা ব্যবহার করে না। তবে কার্গো নিয়ে প্রশ্নে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।বিশ্লেষকদের মতে, এই ‘রহস্যময়’ বিমান চলাচল ভবিষ্যতের আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করতে পারে। ইরান-ইসরায়েল উত্তেজনার এই মুহূর্তে বেইজিং সম্ভবত অত্যন্ত কৌশলী অবস্থান গ্রহণ করছে। সূত্র: দ্য টেলিগ্রাফ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবচরে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু
শিবচরে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরে পড়ে আনাছ (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী মোল্লা Read more

রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!
রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!

নারায়ণগঞ্জের ফতুল্লায় রামদা নিয়ে প্রকাশ্যে ঘোরার প্রতিবাদ করায় গভীর রাতে এক বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে৷ তবে অল্পের জন্য প্রাণহানি Read more

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি
প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপসহ ১৮ জনের Read more

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের যে ছায়া পড়েছে ফিফাতেও
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের যে ছায়া পড়েছে ফিফাতেও

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে যখন পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলো নীরব, তখন সেই ছায়া পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাতেও। আন্তর্জাতিক Read more

পাকুন্দিয়ায় আ. লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
পাকুন্দিয়ায় আ. লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১১টা থেকে সর্বদলীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন