ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে যখন পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলো নীরব, তখন সেই ছায়া পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাতেও। আন্তর্জাতিক অঙ্গন থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবিতে একাধিক দেশ ও ফুটবলাররা সরব হলেও জুরিখে অনুষ্ঠিত ফিফার কাউন্সিল বৈঠকে এই প্রসঙ্গ ওঠেনি। ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের সভাপতি জিব্রিল রাজাবের সঙ্গে দেখা করে গাজায় গণহত্যা প্রসঙ্গে দায়সারা বক্তব্য দিয়েছেন ইনফান্তিনো।সম্প্রতি গাজা হত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গন থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার আওয়াজ উঠেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা ফিফা ও উয়েফার কাছে একই দাবি তোলা হয়েছে।উয়েফা কিছুটা আগ্রহ দেখালেও এতদিন চুপ ছিল ফিফা। তবে বৃহস্পতিবার (২ অক্টোবর) জুরিখে ফিফা কাউন্সিলের বৈঠকে ইসরায়েলকে নিষিদ্ধ করার নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।তিনি বলেন, ‘যারা ভোগান্তির মধ্যে আছেন, আমাদের ভাবনা তাদের সঙ্গে। এখন ফুটবল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে শান্তি ও ঐক্যের। ফিফা ভূ-রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না, তবে ফুটবলকে বিশ্বব্যাপী ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ ছড়ানোর শক্তি হিসেবে ব্যবহার করতে হবে।’এদিকে উয়েফার দিলে বল ঠেলে দিয়েছেন ফিফা ভাইস-প্রেসিডেন্ট ভিক্টর মনটাগলিয়ানি। তিনি বলেন, ‘ইসরায়েল যেহেতু উয়েফার সদস্য, তাই মূল সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উয়েফার।’ অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতোমধ্যেই ঘোষণা করেছে, ইসরায়েলের অংশগ্রহণ ঠেকাতে যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা লড়বে।বর্তমানে ইসরায়েলের জাতীয় দল ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উয়েফার গ্রুপে খেলছে। তারা গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে, শীর্ষে নরওয়ে। অন্যদিকে মাকাবি তেল আবিব ইউরোপা লিগেও অংশ নিচ্ছে।জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত গণহত্যার পাঁচটির মধ্যে চারটি কর্মকাণ্ড ইসরায়েল গাজায় চালিয়েছে বলে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। যদিও ইসরায়েল সব অভিযোগ অস্বীকার করে বলছে, এটি ‘বিকৃত ও মিথ্যা’ এবং তারা কেবল আত্মরক্ষার জন্য পদক্ষেপ নিয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, পুলিশ সিভিল ড্রেসে কোন আসামি ধরতে পারবে না। Read more

মুন্সিগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ খাল থেকে উদ্ধার
মুন্সিগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ খাল থেকে উদ্ধার

মুন্সিগঞ্জে নিখোঁজের তিনদিন পর খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মুজিবুর মাঝি (৪৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। Read more

চাকরির আশ্বাসে ঝালকাঠি থেকে চট্টগ্রামে এসেই দুই দফায় ধর্ষণের শিকার, আটক ২
চাকরির আশ্বাসে ঝালকাঠি থেকে চট্টগ্রামে এসেই দুই দফায় ধর্ষণের শিকার, আটক ২

কোরিয়ান ইপিজেডে চাকরির আশ্বাস দিয়ে আনা হয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। একটি নির্জন ঝুপড়ি ঘরে এক তরুণীকে প্রথমে ধর্ষণ করে এক Read more

অটোরিকশা চলবে নির্দিষ্ট রুটে, নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক
অটোরিকশা চলবে নির্দিষ্ট রুটে, নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক

দেশে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনতে কঠোর নীতিমালা আসছে। এক্ষেত্রে নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। সড়কের শৃঙ্খলা Read more

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়
চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ২৬ পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর Read more

শামীমের লড়াইয়ের পরও হারলো ঢাকা
শামীমের লড়াইয়ের পরও হারলো ঢাকা

বিপিএলে দারুণ এক জয়ে যাত্রা শুরু করলেও সেই ছন্দ ধরে রাখতে পারল না ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচেই এসে ধাক্কা খেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন