কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১১টা থেকে সর্বদলীয় ছাত্র-জনতার ব্যানারে উপজেলা সদর ঈদগাহের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।এসময় সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় দিকে বহু যানবাহন আটকা পড়ে। দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। কর্মসূচি চলাকালে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিচার ও  নিষিদ্ধের দাবি জানায় ছাত্র-জনতা। তারা বিগত ১৬ বছর আওয়ামী লীগের অত্যচার, নির্যাতন ফ্যাসীবাদি কায়েম ব্যবস্থার কথা তুলে ধরে অচিরেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান।কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল-সানী, জেলা ছাত্রশিবিরের ছাত্র-আন্দোলন সম্পাদক এইচ এম ফরহাদ ভূঁইয়াসহ এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম
টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম

ক্রিকেটারদের বিপিএল বয়কটের পর আবারও খেলা শুরু হয়েছে। দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস। টস জিতে চট্টগ্রাম Read more

সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা
সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা

নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্রাজেডি ও আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার Read more

চৌহালীতে প্রান্তিক জেলেদের মাঝে চাল বিতরণ
চৌহালীতে প্রান্তিক জেলেদের মাঝে চাল বিতরণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার তিন ইউনিয়নে জাটকা ধরা থেকে বিরত থাকায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। Read more

জীবননগরে সড়কে চাঁদাবাজির সময় দুই ভুয়া ডিবি পুলিশ আটক
জীবননগরে সড়কে চাঁদাবাজির সময় দুই ভুয়া ডিবি পুলিশ আটক

জীবননগরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সড়কে ভ্যান, রিক্সা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় দু'ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছে।সোমবার Read more

এবার পুরো কাশ্মিরকেই নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত
এবার পুরো কাশ্মিরকেই নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত

এবার পুরো কাশ্মিরকেই নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত। পাকিস্তান কাশ্মির অবৈধভাবে দখল করে রেখেছে, তাদের এটি ছেড়ে দিতে হবে এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন