নারায়ণগঞ্জের ফতুল্লায় রামদা নিয়ে প্রকাশ্যে ঘোরার প্রতিবাদ করায় গভীর রাতে এক বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে৷ তবে অল্পের জন্য প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন পরিবারের ঘুমন্ত সদস্যরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টায় নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের পূর্ব মুসলিমপুর এলাকার শিরিন ভিলায় ঘটনাটি ঘটে।ভুক্তভোগী পরিবার জানায়, শনিবার সন্ধ্যায় পূর্ব মুসলিমপাড়া ইটালির বাড়ির ভাড়াটিয়া মিজানুর রহমানের ছেলে নাইম (৩৫) প্রকাশ্যে দেশিয় অস্ত্র রামদা নিয়ে ঘোরাঘুরি করছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দা সেলিম মিয়া (৪০) প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নাইম হুমকি দিয়ে চলে যান।গভীর রাতে নাইম ও তার ভাই রোমানসহ (৩০) অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে সঙ্গে নিয়ে সেলিম মিয়ার ঘরে দুইটি হাত বোমা নিক্ষেপ করে। বোমার বিস্ফোরণে বাড়ির থাই গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘরের আসবাবপত্র ভেঙে ছিন্নভিন্ন হয়ে যায়।ঘটনার সময় সেলিম মিয়া, তার স্ত্রী ও তাদের শিশুকন্যা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কে তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর নাইম বাড়ির নিচে দাঁড়িয়ে উচ্চস্বরে সেলিম মিয়াকে গালিগালাজ করে এবং হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু
তারাগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

রংপুরের তারাগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তৌফিক (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার হাঁড়িয়ারকুটি ইউনিয়নের Read more

বৃষ্টিতে রাজধানীর বাতাস আজ ‘সহনীয়’
বৃষ্টিতে রাজধানীর বাতাস আজ ‘সহনীয়’

বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বাতাসের মানের বেশ উন্নতি হয়েছে। বিশ্বে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ২৫তম।সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক Read more

১১ মাস পর হাজার কোটি টাকার শেয়ার লেনদেন
১১ মাস পর হাজার কোটি টাকার শেয়ার লেনদেন

এগারো মাস পর গতকাল বৃহস্পতিবার ঢাকার শেয়ারবাজার ডিএসইতে মোট শেয়ার কেনাবেচার পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। কেনাবেচা হওয়া শেয়ারের মোট Read more

‘১৫ বছর দুর্গাপূজায় অনুদান ছিল ২ কোটি টাকা, এবার ৫ কোটি’
‘১৫ বছর দুর্গাপূজায় অনুদান ছিল ২ কোটি টাকা, এবার ৫ কোটি’

গত ১৫ বছর সরকারের অনুদান ছিল ২ কোটি টাকা, সরকার সেখান থেকে বাড়িয়ে এখন ৫ কোটি টাকা করেছে বলে জানিয়েছেন Read more

‘ডেথ সেলে’ আছেন ইমরান খান, অভিযোগ ছেলেদের
‘ডেথ সেলে’ আছেন ইমরান খান, অভিযোগ ছেলেদের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সন্তানেরা জানিয়েছেন, তারা ভয় পাচ্ছেন যে হয়তো আর কখনও তাদের বাবাকে Read more

বিজি-২০২ ফ্লাইটে তারেক রহমানের জন্য সংরক্ষিত এ-১ সিট
বিজি-২০২ ফ্লাইটে তারেক রহমানের জন্য সংরক্ষিত এ-১ সিট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০২-এ বিশেষভাবে এ-১ সিট বরাদ্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় (লন্ডন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন