টাঙ্গাইলের মির্জাপুরে ২৮টি একশ টাকার জাল নোটসহ শিখা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া শিখা বেগম (৪০) উপজেলার বিল মহেড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।মামলা সূত্রে জানা যায়, উপজেলার মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামের সেতু বণিক ছাওয়ালী বাজারে পরিমল ষ্টোর নামে একটি মুদি দোকান পরিচালনা করেন। বুধবার বিকেলে শিখা বেগম পরিমলের দোকান থেকে এক প্যাকেট মশার কয়েল ক্রয় করে একশ টাকার একটি নোট দেন। নোটটি সেতু বণিকের জাল সন্দেহ হলে বিষয়টি তিনি তার বাবা পরিমল বণিককে জানান। পরে তারা শিখা বেগমকে নিয়ে ছাওয়ালী বাজারস্থ মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভাস সরকার নুপুরের ছোট ভাই শিবুনাথ ভূষণ সরকারের মুরগীর খাবারের দোকানে যান। পরে খবর পেয়ে সেখানে চেয়ারম্যান বিভাস সরকার নুপুর আসেন। জাল টাকার বিষয়ে শিখা বেগমের কাছে জানতে চাওয়ায় তিনি সন্তোষজনক কোনো জবাব না দেয়ায় তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগে আরও ২৭টি ১০০ টাকার জাল নোট পাওয়া যায়। পরে চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে ২৮টি একশ টাকার জাল নোটসহ শিখা বেগমকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার সেতু বণিক বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম ২৮টি একশ টাকার জাল নোটসহ নারীকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, ‘মামলা দিয়ে বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক, বেরিয়ে এলো অনিয়মের চিত্র
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক, বেরিয়ে এলো অনিয়মের চিত্র

চট্টগ্রামের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও নানা অনিয়ম নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পর অবশেষে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন Read more

আগে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা উচিত: ট্রাম্প মিত্র র‍্যান্ডি
আগে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা উচিত: ট্রাম্প মিত্র র‍্যান্ডি

ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র র‍্যান্ডি ফাইন। এই Read more

‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’
‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’

বিদেশ গমনে যাবতীয় কার্যাবলি ডিজিটালাইজেশন করার কারণে দুর্নীতি, হয়রানি ও ভোগান্তি অনেক কমেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান Read more

পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু
পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চু কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ Read more

জুনে আইএমএফের ঋণের অর্থ পাচ্ছে বাংলাদেশ
জুনে আইএমএফের ঋণের অর্থ পাচ্ছে বাংলাদেশ

আগামী জুন মাসেই ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে আন্তর্জাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন