শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এটি চলতি বছর বাংলাদেশের তৃতীয় টেস্ট ম্যাচ। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এটি টাইগারদের প্রথম ম্যাচ। সদ্য সমাপ্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ জয় নিয়ে সপ্তম স্থানে থেকে শেষ করেছে বাংলাদেশ। এবার শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের মধ্য দিয়ে  শুরু হয়ে গেল নতুন চক্রে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র বদলালেও বদলায়নি বাংলাদেশ। দিনের শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে নাজমুল শান্তের দল। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ৫ রানে বিদায় নেন ওপেনার এনামুল হক বিজয়। এরপর হাল ধরার চেষ্টা করেন আরেক ওপেনার সাদমান ইসলাম ও মমিনুল হক। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়। দলীয় ৩৯ রানে অভিষিক্ত বোলার থারিন্দুর অফ স্টাম্পে করা বলের সুইংয়ে বিভ্রান্ত হন সাদমান। স্লিপ অঞ্চল দিয়ে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে সাদমান খেলেন ৫৩ বলে ১৪ রানের ইনিংস। এরপর দ্রুত বিদায় নেন আরেক সঙ্গী মমিনুল হকও। ব্যক্তিগত ২৯ রানে থারিন্দুর শিকার হন তিনি। ফলে দলীয় ৫০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে শুরুতে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়লেও অধিনায়ক নাজমুল শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম লড়াই চালিয়ে যাচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯০ রান। নাজমুল হোসেন শান্ত ২৫ এবং মুশফিকুর রহিম  ২০ রানে অপরাজিত আছেন। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৬৮ হজযাত্রীর বাড়ি ভাড়া করেনি, ৯ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
৩৬৮ হজযাত্রীর বাড়ি ভাড়া করেনি, ৯ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়

এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। হজ পালনের ক্ষেত্রে সৌদিতে হজযাত্রীদের থাকা ও পরিবহনের Read more

ঈদে পরিবারের কাছে ফেরা হলো না, মহাসড়কে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঈদে পরিবারের কাছে ফেরা হলো না, মহাসড়কে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে ঢাকা Read more

জনগণ চাচ্ছে এই সরকার যেন আরও ৫ বছর ক্ষমতায় থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জনগণ চাচ্ছে এই সরকার যেন আরও ৫ বছর ক্ষমতায় থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ মানুষ চাচ্ছেন আমাদের এই সরকার যেন আরও অন্তত ৫ Read more

ঢাকাসহ দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে Read more

ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে, দাবি ইসরায়েলের
ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে, দাবি ইসরায়েলের

ইরানে যুক্তরাষ্ট্রের বাঙ্কার বিধ্বংসী বোমা হামলার পরও তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে মনে করে ইসরায়েল। তেল আবিবের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন