স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ মানুষ চাচ্ছেন আমাদের এই সরকার যেন আরও অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) সুনামগঞ্জে শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এ কথা বলেন।শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ক্রিমিনালদের হ্যান্ড অভার বিষয়ে ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো তাকে আনার চেষ্টা করা হবে। আইন শৃঙ্খলা নিয়ে তিনি বলেন, আমাদের নিজস্ব কিছু হাতিয়ার হারিয়েছে তা এখনও উদ্ধার হয়নি, উদ্ধার কার্যক্রম চলছে। অস্ত্র উদ্ধার সম্পূর্ণ হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে, ভাল হবে।এসময়  স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ঘটনা ঘটছে, অপকর্ম করেছে তখনই আমরা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করেছে। আর জনগণকে আরও সচেতন হতে হবে। আগ্নেয়াস্ত্র কোনোভাবেই যেন ইউজ না হয় সে বিষয় কঠোর নজরদারির পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারাও তথ্য দিয়ে সহযোগিতা করবেন।মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ধানের উৎপাদন ভাল হয়েছে। আর আপনাদের এখানে অনেক পতিত জমি রয়েছে। আমরা এই পতিত জমি ব্যবহারে এই অঞ্চলে প্রায় ৫শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি।এসময় সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশ করার অনুরোধ করে তিনি বলেন, সঠিক সংবাদ প্রকাশ করলে জনগন উপকৃত হবে। আমাদেরও কাজ করতে সহজ হবে।এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ওসি আকরাম আলী প্রমুখ। পরে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করেন সুনামগঞ্জে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান
খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টা Read more

যশোরে পুলিশ কর্মকর্তার মাকে মারধর
যশোরে পুলিশ কর্মকর্তার মাকে মারধর

যশোরের শার্শায় জমি নিয়ে বিরোধের জের ধরে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আরিফের মা কোহিনুর বেগমকে (৬৫) মারধরের অভিযোগ উঠেছে। শার্শা উপজেলার Read more

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: যশোর সীমান্তে বিজিবির তল্লাশি জোরদার
খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: যশোর সীমান্তে বিজিবির তল্লাশি জোরদার

দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ায় যশোর সীমান্তে টহল Read more

‘আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি‌’
‘আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি‌’

আমি আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে আমি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। সারা বাংলাদেশকে স্বাক্ষী রেখে বলতে Read more

নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে Read more

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত’
‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত’

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জামায়াতে ইসলামী সংসদে থেকেই সরকারের বিরোধিতা করবে বলে জানিয়েছেন দলের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন