গাইবান্ধার গোবিন্দগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে ঢাকা থেকে ঈদ উৎযাপন করতে কুড়িগ্রামের নিজ গ্রামের বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলকুড়ি ইউনিয়নের কাঠগিরি গ্রামের ইউসুফ আলীর ছেলে আনোয়ার (৩০) ও তার স্ত্রী শারমিন। দু’জনেই ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পশ্চিম পাশে বসানো রাবারের রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি উল্টে যায়। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পলাতক থাকলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।এসআই/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে মুক্তিপণ নেওয়া ৫ অপহরণকারী গ্রেফতার
টেকনাফে মুক্তিপণ নেওয়া ৫ অপহরণকারী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে পুলিশ সদস্যরা পাহাড় কেন্দ্রিক অপহরণ চক্রের সাথে জড়িত অস্ত্রধারী ৫ অপহরণকারীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি Read more

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ
ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ

ইসরায়েলের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ করেছেন ইরানিরা।শুক্রবার (১৩ জুন) শত শত বিক্ষোভকারী ইরানের কোম শহরে জড়ো হয়ে বিক্ষোভ Read more

ফরিদপুরের উদ্দেশে খুলনা ছাড়লেন এনসিপি নেতারা
ফরিদপুরের উদ্দেশে খুলনা ছাড়লেন এনসিপি নেতারা

নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নিতে খুলনা ছেড়েছেন। গোপালগঞ্জে ছাত্রলীগের হামলার পর খুলনায় এসে Read more

মৃত্যুর সংবাদে যে দোয়াটি পড়বেন
মৃত্যুর সংবাদে যে দোয়াটি পড়বেন

মানুষের জন্ম যেমন সুনিশ্চিত, মৃত্যুও তেমনই এক অবধারিত সত্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন, ‘কুল্লু নাফসিন জাইকাতুল মাউত’ অর্থাৎ Read more

ফরিদপুরে স্ত্রীকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক
ফরিদপুরে স্ত্রীকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

ফরিদপুরের সালথায় পারিবারিক বিরোধের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার Read more

নাফনদীর মোহনায় আরাকান আর্মির ধাওয়া, ট্রলার ডুবি
নাফনদীর মোহনায় আরাকান আর্মির ধাওয়া, ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে নাফনদীর মোহনায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির ধাওয়ায় একটি মাছ ধরার ট্রলার ডুবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন