ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন বিশ্ববিখ্যাত সুন্নি ইসলামি পণ্ডিত ও শরিয়াহ বিশেষজ্ঞ মুফতি ত্বকী উসমানী।  সোমবার (১৬ জুন) এক্স (সাবেক টুইটার)-এ নিজের ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। ত্বকী উসমানী বলেন, ইসরায়েলি আগ্রাসনে বিপুল ক্ষতির মুখে পড়ার পরও ইরান শক্ত প্রতিরোধ গড়ে তুলছে। ইসরায়েল এবার প্রথমবারের মতো বুঝতে পারছে—বোমাবর্ষণ কী জিনিস।মুসলিম বিশ্বকে ঘিরে ইসরায়েলের ষড়যন্ত্র আর গোপন কিছু নয় উল্লেখ করে তিনি বলেন, এটি আল্লাহর পক্ষ থেকে মুসলিম দেশগুলোর জন্য আরেকটি সুযোগ—যেন তারা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি হুমকি পুরোপুরি রুখে দিতে পারে।মুফতি ত্বকী উসমানী পাকিস্তানের একজন শীর্ষস্থানীয় আলেম, যিনি ইসলামি আইন, অর্থনীতি ও হাদীসশাস্ত্রে অগাধ পাণ্ডিত্ব ও অবদানের জন্য বিশ্বব্যাপী পরিচিত। ১৯৪৩ সালের ৩ অক্টোবর ভারতের সাহারানপুর জেলার দেওবন্দে জন্মগ্রহণকারী এই মনীষী দারুল উলুম দেওবন্দ ও করাচি বিশ্ববিদ্যালয়ে ইসলামি শিক্ষা এবং আধুনিক বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক হিসেবে দুই দশক দায়িত্ব পালন করেছেন।তিনি ইসলামি ব্যাংকিংয়ের একজন পথপ্রদর্শক এবং মিজান ব্যাংকসহ বহু প্রতিষ্ঠান গঠনে নেতৃত্ব দিয়েছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, তওজিহুল কোরআন, তাকমিলা ফাতহুল মুলহিম, ইসলামিক ফাইনান্স: ইন্ট্রোডাকশন ইত্যাদি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চমক রেখে এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা
চমক রেখে এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে। শুক্রবার (২২ আগস্ট) Read more

মাত্র ২৪ ঘণ্টায় গাজায় ফিরল পাঁচ লাখের বেশি ফিলিস্তিনি
মাত্র ২৪ ঘণ্টায় গাজায় ফিরল পাঁচ লাখের বেশি ফিলিস্তিনি

দুই বছরের ভয়াবহ যুদ্ধ শেষে যুদ্ধবিরতি কার্যকরের প্রথম ২৪ ঘণ্টায় গাজায় ফিরেছেন পাঁচ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। গাজার সিভিল ডিফেন্স Read more

খালেদা জিয়ার সঙ্গে শীর্ষ নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়
খালেদা জিয়ার সঙ্গে শীর্ষ নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির শীর্ষ নেতারা।শনিবার (০৭ জুন) বিএনপি Read more

শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের ছন্দপতন
শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের ছন্দপতন

গল টেস্টের দ্বিতীয় দিনটা যেন দুই চেহারায় ধরা দিল বাংলাদেশ দলের জন্য। একদিকে ব্যাট হাতে দাপুটে ইনিংস, অন্যদিকে দিনের শেষ Read more

অবশেষে সরানো হলো জীবননগরের সড়কপাশের ময়লার স্তূপ
অবশেষে সরানো হলো জীবননগরের সড়কপাশের ময়লার স্তূপ

জীবননগর-দত্তনগর সড়ক ঘেঁষে প্রায় দুই কিলোমিটার জুড়ে ময়লা আবর্জনা অপসারণের ব্যবস্থা করল জীবননগর পৌর কর্তৃপক্ষ। জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন