ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের ক্ষতিসাধনের কোনও ইচ্ছা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।যদিও এর আগে তিনি ইরানকে সতর্ক করে বলেছিলেন, ইসরায়েলে হামলা চালানোর জন্য তেহরানের বাসিন্দাদের “মূল্য দিতে হবে”।ইরানের সাধারণ মানুষের ওপর হামলার এই হুমকি ঘিরে সমালোচনা শুরু হওয়ার পর মি. কাৎজ এখন তার আগের বক্তব্যের নতুন ব্যাখ্যা সামনে এনেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেন, “তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে ক্ষতি করার কোনও উদ্দেশ্য আমাদের নেই”।উল্লেখ্য, টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত ১৩ জুন ভোরে তেহরানসহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। পরে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও। দফায় দফায় চলছে এই হামলা ও পাল্টা হামলা। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। সূত্র-বিবিসিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শনিবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম
শনিবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার (০৬ সেপ্টেম্বর) দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর Read more

বাজারে না উঠেই হিট ‘কালো মানিক’
বাজারে না উঠেই হিট ‘কালো মানিক’

চট্টগ্রামের সাতকানিয়ায় কোরবানির ঈদে পশু বিক্রির হাট জমে ওঠার আগেই আলোচনায় চলে এসেছে এক ষাঁড়। নাম তার ‘কালো মানিক’। অথচ Read more

ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষিকাকে হারিয়েছি, অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর
ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষিকাকে হারিয়েছি, অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি Read more

বাংলাদেশ এখন বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা
বাংলাদেশ এখন বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়। তাই আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে Read more

তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী আটক
তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী আটক

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ মোছাঃ রোহিদা বেগম (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে যৌথ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন